বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
৪৯তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১২১৯ জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ১২:২২ AM আপডেট: ২০.১০.২০২৫ ৭:০২ এএম

শিক্ষা ক্যাডারে নিয়োগের জন্য ৪৯তম বিশেষ বিসিএসের ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ১২১৯ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

রোববার (১৯ অক্টোবর) রাত ১০টা ১০ মিনিটে এ ফলাফল প্রকাশ করা হয়। এতে স্বাক্ষর করেন পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার শাখা) মাসুমা আফরীন। বিষয়টি নিশ্চিত করেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান।

পিএসসি থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪৯তম বিশেষ বিসিএসের এমসিকিউ ভিত্তিক লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। শুধুমাত্র ঢাকা মহানগরে এই পরীক্ষা গ্রহণ করা হয়। পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন মোট ৩ লাখ ৭৪ হাজার ৭৫২ জন প্রার্থী। তবে কতজন প্রকৃতভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, সে তথ্য জানানো হয়নি।

উত্তীর্ণ প্রার্থীদের তালিকা পিএসসির নিজস্ব ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd) থেকে পাওয়া যাচ্ছে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

পিএসসির রোডম্যাপ অনুযায়ী, ৪৯তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হবে আগামী ২৬ অক্টোবর থেকে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই এতে অংশগ্রহণ করতে পারবেন।

৪৯তম বিশেষ বিসিএসের মাধ্যমে দেশের সরকারি সাধারণ কলেজগুলোতে বিভিন্ন বিষয়ে প্রভাষক হিসেবে নিয়োগ দেওয়া হবে। এই বিসিএসের আওতায় ৬৫৩টি শূন্য পদ রয়েছে সাধারণ কলেজে এবং শিক্ষক প্রশিক্ষণ কলেজে রয়েছে আরও ৩০টি শূন্য পদ।

বিভাগভিত্তিক শূন্যপদের সংখ্যা অনুযায়ী, বাংলা: ৬১টি, রাষ্ট্রবিজ্ঞান: ৫৫টি, ইংরেজি: ৫০টি, অর্থনীতি: ৪০টি, দর্শন ও রসায়ন: ৩০টি করে, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি: ৩২টি এছাড়াও অন্যান্য বিভাগেও প্রভাষক পদে নিয়োগ দেওয়া হবে।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  ৪৯তম   বিসিএস   ফল   প্রকাশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close