বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিএনপিকে গণঅভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না: সালাহউদ্দিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৩:৪৬ পিএম আপডেট: ১৯.১০.২০২৫ ৩:৫৫ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপিকে জুলাই গণঅভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না।

আজ রবিবার (১৯ অক্টোবর) সকালে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, কোনো একটি রাজনৈতিক দল নয়, সকল রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রামে অবদান রেখেছে, অবিরাম সংগ্রাম করেছে তাদের সবার অবদানের প্রেক্ষিতেই সংগঠিত হয়েছে ছাত্র-গণঅভ্যত্থান-২০২৪। মাত্র ৩৬ দিনের মধ্যে যদি আমরা মনে করি, একটা ফ্যাসিস্ট সরকার বা ফ্যাসিস্ট শাসকের পতন হয়েছে সেটা সঠিক নয়। এটা ১৬ বছরের ধারাবাহিক আন্দোলন-সংগ্রামের ফসল। সুতরাং বিএনপিকে জুলাই গণঅভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর যে কোনো অপচেষ্টা আমার মনে হয় সফল হবে না।

জুলাই অভ্যুত্থানে এই পর্যন্ত আমাদের যে পরিসংখ্যান বেরিয়েছে ৪২২ জন উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, আমরা ছবি সহকারে আমাদের নেতাকর্মীদের তালিকা প্রকাশ করেছি… এ সংখ্যা আরও বেশি হবে যারা জুলাই ছাত্রগণঅভ্যুত্থানে নিজেদের প্রাণ বিসর্জন করেছেন, শহীদ হয়েছেন। দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে বিএনপি যে ভূমিকা, যে সংগ্রাম, যে ত্যাগ করেছে সেই রক্তের সিড়ি বয়ে জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে।

এখানে শুধু বিএনপি নয়, বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর অবিরাম সংগ্রাম ত্যাগ রক্তদানের মধ্য দিয়েই ধারাবাহিকভাবে সেই রক্তের সোপানগুলো তৈরি হয়েছে। শাপলা চত্তরের যে নৃশংস হত্যাকাণ্ড সেটা পৃথিবীর ইতিহাসে বিরল বলেও উল্লেখ করেন তিনি।

সালাহউদ্দিন বলেন, গতকালকে একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রেস কনফারেন্সে বিভিন্ন বিষয়ে বক্তব্য দেয়ার সময় আমার একটা বক্তব্যের প্রসঙ্গ টেনে আমাকে ক্ষমা চাওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছেন, আমি এটাকে স্বাগত জানাই। এভাবেই রাজনৈতিক চর্চা হওয়া উচিত, গণতান্ত্রিক চর্চা হওয়া উচিত, যথেষ্ট সম্মানের সাথেই তারা কথাগুলো বলেছেন।

আসলে বয়সের কারণে অনেকেই আবেগে হয়তো অনেক কথা বলেছেন, সেটা নিয়ে তিনি ক্রিটিসাইজ করতে চান না উল্লেখ করে তিনি বলেন, আমি শুধু আহ্বান জানাব, আমাদের তরুণ প্রজন্ম যারা জুলাই গণঅভ্যত্থানের সাথে জড়িত, যারা জীবন দিয়েছে, গুলির মুখে দাঁড়িয়েছে, তাদের সামান্য কিছু ভুল ত্রুটি থাকতেই পারে সেটা আমরা রাজনীতিতে যেহেতু অনেকদিনের আমাদের অভিজ্ঞতা আমরা সেই দৃষ্টিকোণ থেকে দেখি এবং আশা করি তারা এ সমস্ত ভুলভ্রান্তি থেকে মুক্ত হবে ভবিষ্যতে।

সালাহউদ্দিন বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে যাতে আমরা কলঙ্কমুক্ত রাখতে পারি সেভাবে তারা ভূমিকা রাখবেন। তারা আমাদের সন্তানের মতো, তারা কিছু কিছু ভুলভ্রান্তি করতেই পারে। সেটাকে আমরা এত সিরিয়াসলি নেই না। তাদের সংশোধন হওয়া এবং তাদের অভিজ্ঞতা অর্জন করার এখনই সময়।

তিনি বলেন, আমার বক্তব্য হলো জুলাই ছাত্র গণঅভ্যুত্থান ২৪ এর ভূমিকা আমাদের জাতীয় জীবনে একটি লিডিং ফোর্স, ড্রাইভিং ফোর্স আমাদের জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি শক্তি। ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য। এর মধ্যে কোনো রকমের কোনো কলঙ্ক, দাগ স্থাপন হোক সেটা আমরা কখনোই চাইতে পারি না। যে কোনো বিষয়ে বক্তব্য দেয়ার সময় আমরা যেন এ বিষয়ে সাবধানতা অবলম্বন করি… আমরা নিজেরা এবং সবাইকে সে আহ্বান জানাব।

আপনার বক্তব্য কী বিকৃত করা হয়েছে কিনা প্রশ্ন করা হলে সালাহউদ্দিন বলেন, আমি মনে করি না, বিকৃত করা হয়েছে। তবে আংশিক বক্তব্যটা কাট করে তারা কথা বলেছে বলে আমার মনে হয়। কারণ আমি আমার বক্তব্যের শেষ লাইনে বলেছি যে ওখানে কোন জুলাই যুদ্ধা সঠিক কোন জুলাই অভ্যত্থানের সাথে জড়িত কোনো সংগঠন অথবা ব্যক্তি ওই বিশৃঙ্খল ঘটনার সাথে জড়িত থাকতে পারে না, জড়িত থাকতে পারে বলে আমি বিশ্বাস করি না।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  সালাহউদ্দিন   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close