বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      অস্থিরতার মধ্যেই পাকিস্তান-শাসিত কাশ্মীরে রাষ্ট্রপতি নির্বাচন      জাতিসংঘের উন্নয়ন সহায়তার প্রশংসা স্বপনের      ১৩তম থেকে ১৮তম বিজেএস, পাঁচবারই প্রথম রাবির শিক্ষার্থী      ২০২৮ থেকে বদলে যাবে শিক্ষার কারিকুলাম      কেটি পেরি গাইবেন দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে      টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সেরা পাঁচ ব্যাটসম্যান      সংকট কাটলে জ্বালানি তেলের দাম পুনরায় সমন্বয় করবে সরকার      কোমল রানীকে সঙ্গে নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে গোবিন্দ      পদোন্নতির জন্য জ্যেষ্ঠতা তালিকা করবে নার্সিং অধিদপ্তর      
৫ শতাংশ হারে শিক্ষক-কর্মচারীদের কার বাড়ি ভাড়া ভাতা কত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৩:৩৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের ৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা দিতে অর্থ মন্ত্রণালয় সম্মতি দিয়েছে। 

আজ রবিবার (১৯ অক্টোবর) মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) করা হলো। এ আদেশ নভেম্বর মাস থেকে কার্যকর হবে।

তবে ৫ শতাংশ হারে দেওয়া বাড়িভাড়ার আদেশ প্রত্যাখ্যান করেছেন শিক্ষকরা। সেই সাথে, অনশনসহ সব ধরনের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

শিক্ষকরা আগে ১০০০ টাকা করে মাসিক বাড়িভাড়া ভাতা পেতেন। গত ৩০ সেপ্টেম্বর এক আদেশে বাড়িভাড়া ৫০০ টাকা বাড়িয়ে ১৫০০ টাকা করা হয়। এখন নতুন করে ৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা দেওয়া হলে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ ছাড়া কেউই বেশি ভাতা পাবেন না।

অধ্যক্ষ- (গ্রেড ৪) বেতন ৫০,০০০ টাকা। বাড়িভাড়া (৫%) ২,৫০০ টাকা। উপাধ্যক্ষ- (গ্রেড ৫) বেতন ৪৩,০০০ টাকা। বাড়িভাড়া (৫%) ২,১৫০ টাকা। সহকারী অধ্যাপক- (গ্রেড ৬) বেতন ৩৫,৫০০ টাকা। বাড়িভাড়া (৫%) ১,৭৭৫ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা নির্ধারিত)

সহকারী অধ্যাপক- (গ্রেড ৮) বেতন ২৩,০০০ টাকা। বাড়িভাড়া (৫%) ১,১৫০ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা)। প্রভাষক - (গ্রেড ৯) বেতন: ২২,০০০ টাকা। বাড়িভাড়া (৫%): ১,১০০ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা)। প্রধান শিক্ষক- (গ্রেড ৭) বেতন: ২৯,০০০ টাকা। বাড়িভাড়া (৫%): ১,৪৫০ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা)।

সহকারী প্রধান শিক্ষক- (গ্রেড ৮) বেতন: ২৩,০০০ টাকা। বাড়িভাড়া (৫%): ১,১৫০ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা)। সিনিয়র শিক্ষক - (গ্রেড ৯) বেতন: ২২,০০০ টাকা। বাড়িভাড়া (৫%): ১,১০০ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা)।

সহকারী শিক্ষক- (গ্রেড ১০) বেতন: ১৬,০০০ টাকা। বাড়িভাড়া (৫%): ৮০০ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা)। সহকারী শিক্ষক- (গ্রেড ১১) বেতন: ১২,৫০০ টাকা। বাড়িভাড়া (৫%): ৬২৫ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা)।

অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর- (গ্রেড ১৬) বেতন: ৯,৩০০ টাকা। বাড়িভাড়া (৫%): ৪৬৫ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা)। ল্যাব অ্যাসিস্ট্যান্ট- (গ্রেড: ১৬) বেতন: ৯,৩০০ টাকা। বাড়িভাড়া (৫%): ৪৬৫ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা)। ঝাড়ুদার - (গ্রেড: ২০) বেতন: ৮,২৫০ টাকা। বাড়িভাড়া (৫%): ৪১২.৫০ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা)। অফিস সহায়ক- (গ্রেড ২০) বেতন: ৮,২৫০ টাকা। বাড়িভাড়া (৫%): ৪১২.৫০ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা)। পিয়ন- (গ্রেড ২০) বেতন: ৮,২৫০ টাকা। বাড়িভাড়া (৫%): ৪১২.৫০ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা)। আয়া- (গ্রেড ২০) বেতন: ৮,২৫০ টাকা। বাড়িভাড়া (৫%): ৪১২.৫০ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা)।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  শিক্ষক   অনশন   ভাতা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close