বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চাকসুর বিজয়ীদের সংবর্ধনা দিলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ২:৩৫ AM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনে ছাত্রদলের মনোনীত প্যানেলের বিজয়ীদের ফুলের মালা পরিয়ে সংবর্ধনা দিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি নবনির্বাচিতদের এই সংবর্ধনা প্রদান করেন।

সংবাদ সম্মেলনে নাছির উদ্দীন বলেন, “৩৫ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে নানা সীমাবদ্ধতা ও অনিয়ম ছিল। ভোটদাতাদের জন্য অমোচনীয় কালি ব্যবহারের ব্যবস্থা রাখা হয়নি, একাধিক কেন্দ্রে দীর্ঘ সময় এলইডি স্ক্রিনে ভোট কার্যক্রম সম্প্রচার বন্ধ ছিল। এমনকি নির্দিষ্ট একটি প্যানেলের এজেন্ট সাংবাদিকদের প্রবেশেও বাধা দেন। তবুও সার্বিকভাবে চবিতে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ বিদ্যমান ছিল।”

তিনি আরও বলেন, “নির্বাচনের দিন শুধু ছাত্রদলের নয়, অন্যান্য প্যানেলেরও নানা অভিযোগ ছিল। আমরা এসব অভিযোগ নির্বাচন কমিশনে জানালে তারা গুরুত্বের সঙ্গে তা বিবেচনা করেছে। আমাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সোহরাওয়ার্দী হল সংসদের ভোট পুনর্গণনা করা হচ্ছে—এটি গণতান্ত্রিক পরিবেশের ইতিবাচক ইঙ্গিত। আশা করছি, আগামী নির্বাচনগুলো আরও সুন্দর ও অংশগ্রহণমূলক হবে।”

চাকসুর কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে নির্বাচিত আইয়ুবুর রহমান তৌফিক বলেন, “আমাদের বিজয়ের পেছনে শিক্ষার্থীদের ভালোবাসা ও সমর্থনই মূল শক্তি। চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ ওয়াসিম, হৃদয় চন্দ্র তরুয়াসহ যারা প্রাণ দিয়েছেন, তাদের রক্তের বিনিময়ে আজ ছাত্রসংসদ পুনরায় সচল হয়েছে। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম—নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে শিক্ষার্থীদের অধিকারের জন্য কাজ করব, সেটাই করব।”

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি কাজী জিয়াউদ্দিন বাসেত, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ ও রাজু আহমদ, চবি শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, এবং চাকসুর নবনির্বাচিত এজিএস আইয়ুবুর রহমান তৌফিকসহ অন্যান্য নেতাকর্মীরা।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  চাকসু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close