বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আমরা গণতান্ত্রিক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই : সালাহউদ্দিন আহমেদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ২:৩১ AM

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, “আমরা জাতির মধ্যে বিভাজন নয়, ঐক্য চাই। আমাদের লক্ষ্য একটি প্রকৃত গণতান্ত্রিক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা করা এবং জরুরি সংস্কার কার্যক্রমের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন করা।”

বৃহস্পতিবার চট্টগ্রামের পটিয়ায় ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল আরাবিয়া ইসলামিয়া জিরি মাদরাসা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি শিক্ষক-ছাত্রদের সঙ্গে মতবিনিময় করেন এবং আল্লামা শাহ মোহাম্মদ তৈয়বের কবর জিয়ারত করেন। উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়াসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “বিএনপি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী দল। আমরা ইসলামবিদ্বেষী নই, বরং ইসলামের সঠিক মূল্যবোধ সমাজে প্রতিষ্ঠা করতে চাই। কেউ যদি বলে বিএনপি ইসলামবিদ্বেষী, তা সম্পূর্ণ অপপ্রচার।” তিনি আরও বলেন, “কোনো দলের নামের সঙ্গে ‘ইসলাম’ শব্দটি যুক্ত থাকলেই তারা ইসলামের মালিক হয়ে যায় না। রাজনীতির স্বার্থে বা ক্ষমতার লোভে ধর্মকে ব্যবহার করা অনৈতিক ও অন্যায়। ইসলামকে বিভাজনের হাতিয়ার করা উচিত নয়।”

তিনি বলেন, “বিএনপি দেশের সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করেছে এবং আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাসকে রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে প্রতিষ্ঠা করেছে। আমরা সবসময় ধর্মীয় মূল্যবোধ ও গণতন্ত্র রক্ষার পক্ষে।”

আওয়ামী লীগকে উদ্দেশ করে তিনি বলেন, “ইসলামবিদ্বেষী ও আলেমবিদ্বেষী শক্তির পতন হয়েছে, কারণ আল্লাহর বিধান অনুযায়ী অন্যায়ের পতন অবশ্যম্ভাবী। শাপলা চত্বরে অসংখ্য আলেম-ওলামা শহীদ হয়েছেন—তাদের রক্ত ও ত্যাগ বৃথা যেতে পারে না।”

তিনি আরও বলেন, “আমাদের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্মকে আর গণতন্ত্রের জন্য জীবন দিতে না হয়। রাজনৈতিক কারণে যেন কেউ আমাদের সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।”

বিএনপি নেতা বলেন, “আমরা দেশের সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ ও রাষ্ট্র গঠন করতে চাই—যেখানে আলেম-ওলামা, শ্রমজীবী, কৃষক ও পেশাজীবী সবাই নীতি নির্ধারণে অংশ নেবে। এতে করে আইন হবে সবার জন্য এবং বাস্তবায়নও হবে সহজ।”

তিনি শেষে বলেন, “বাংলাদেশের প্রতিটি নাগরিকের ভোটাধিকার ও মৌলিক অধিকার রক্ষার জন্য সবাইকে সচেতন থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দান করুন।”

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  সালাহউদ্দিন আহমেদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close