বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী ইরাক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ২:৩৯ AM

ইরাক সরকার বাংলাদেশ থেকে দক্ষ, আধাদক্ষ ও অদক্ষ কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে দুই দেশের মধ্যে অনুষ্ঠিত যৌথ বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

গত ১৩ ও ১৪ অক্টোবর মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ওই দুদিনব্যাপী জয়েন্ট কমিটির বৈঠকে নিরাপদ, নিয়মিত ও সুশৃঙ্খল শ্রম অভিবাসন, জনশক্তি খাতে সহযোগিতা বৃদ্ধি, এবং ইরাকে কর্মরত অনিয়মিত বাংলাদেশি শ্রমিকদের নিয়মিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকের শেষে ‘রেকর্ড অব ডিসকাশন’ নামের একটি নথিতে স্বাক্ষর করেন উভয় পক্ষ।

বৈঠকে সিদ্ধান্ত হয়—ইরাক সরকার বাংলাদেশিদের বিভিন্ন সেক্টরে কর্মী ভিসা প্রদানের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে। নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে ইরাকি নিয়োগকর্তার পাঠানো চাহিদাপত্র বাংলাদেশ দূতাবাস কর্তৃক সত্যায়ন সাপেক্ষে কর্মী পাঠানো হবে। ইরাকে যাওয়ার আগে প্রতিটি বাংলাদেশি কর্মীকে কর্মসংস্থান চুক্তিতে স্বাক্ষর করতে হবে।

এছাড়া, ইরাকের কোন কোন সেক্টরে শ্রমিকের চাহিদা রয়েছে, সে বিষয়ে তথ্য সংগ্রহ করে বাংলাদেশ দূতাবাস প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ইরাকে কর্মরত অনিয়মিত বাংলাদেশি শ্রমিকদের নিয়মিতকরণের বিষয়ে ইরাকি প্রতিনিধি দল ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে। এই বিষয়ে বাংলাদেশ সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সাধারণ ক্ষমার আওতায় নিয়মিতকরণের প্রস্তাব ইরাক সরকারের কাছে পাঠাবে।

দুই দেশের মধ্যে শ্রমবাজার সম্প্রসারণ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে যৌথ কমিটি প্রতিবছর অন্তত একবার বৈঠক করবে বলে জানানো হয়।

সমঝোতা চুক্তিতে বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমাদুল হক এবং ইরাকের পক্ষে মিডিয়া, আরব ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মহাপরিচালক কাজিম আব্দুর রেজা খাইয়ুন আত-ওয়ানি স্বাক্ষর করেন। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া উপস্থিত ছিলেন।

বৈঠকের আগে ইরাকি প্রতিনিধিদল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  ইরাক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close