আরো একবার অস্ট্রেলিয়া বুঝালো কেনো তারা ক্রিকেটে সেরাদের সেরা।
আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এই মহাদেশীয় দেশটির কাছে ১৯৯ রানে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
এরআগে, টস জিতে ব্যাটিংয়ে যায় বাংলাদেশ। এদিন ১৯৯ রানের লক্ষ্য দেয় বাঘিনীরা। তাও ১০ উইকেটের বড় পরাজয় মেনে নিতে হয়েছে বাংলাদেশের। এরআগে আগের সর্বোচ্চ লক্ষ্য ছিল ১৩৬।
আর এই হারের মধ্য দিয়ে বিশ্বকাপে সেমিফাইনাল খেলার আশাও শেষ বলা যায়। যদি খেলতেই হয় তাহলে শেষ দুই ম্যাচে জয় তোলার পাশাপাশি প্রতিপক্ষদের হার কামনা করতে হবে। এই হারে ৫ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে নিগার সুলতানা জ্যোতিরা।
এদিন অজিদের পক্ষে ১৫১ বল হাতে রেখে পাওয়া জয় নিশ্চিত করার আগে রেকর্ড জুটি গড়েন দুই ওপেনার অ্যালিশা হিলি ও ফোবি লিচফিল্ড। অস্ট্রেলিয়ার হয়ে নারী বিশ্বকাপের ইতিহাসে ২০২ রানের অপরাজিত জুটি গড়েছেন তারা। অবশ্য শুধু ওপেনিংয়ে নয়, যেকোনো জুটিতে।
১৮ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন অ্যালেনা কিং। আর এই জয়ে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করল অস্ট্রেলিয়া।
আর বাংলাদেশে ক্রিকেটের এমন অবস্থা নিয়ে বেশ সমালোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নেটিজেনরা বলছেন, বর্তমানে বাংলাদেশের হাতে নষ্ট হচ্ছে আসল ক্রিকেটিয় সৌন্দর্য।