বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
৩ ভুয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ইউজিসির সতর্কতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ১০:০৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশে তিনটি ভুয়া বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম চালানোর তথ্য পেয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ বিষয়ে শিক্ষার্থীদের সতর্ক থাকতে নির্দেশনা দিয়েছে সংস্থাটি।

ইউজিসি জানায়, অনুমোদনবিহীনভাবে পরিচালিত ওই তিনটি বিশ্ববিদ্যালয় হলো আমেরিকা ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, ইউএসএ; ট্রিনিটি ইউনিভার্সিটি, ইউএসএ; এবং স্পিরিচুয়াল ইনস্টিটিউট অব নিউইয়র্ক (স্টেট ইউনিভার্সিটি অব)। সরকার বা ইউজিসি কর্তৃপক্ষ থেকে এসব বিশ্ববিদ্যালয়ের কোনো অনুমোদন দেওয়া হয়নি।

সম্প্রতি বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড কর্তৃপক্ষ আমেরিকা ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ও ট্রিনিটি ইউনিভার্সিটির দুই শিক্ষার্থীর সনদ যাচাইয়ের জন্য ইউজিসিতে আবেদন করলে বিষয়টি উদ্ঘাটিত হয়। যাচাইয়ের সময় কমিশন জানতে পারে, উল্লিখিত ভুয়া বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোর শাখা ক্যাম্পাস বাংলাদেশে অবৈধভাবে কার্যক্রম চালাচ্ছে।

ইউজিসি আরও জানায়, দেশে বিভিন্ন গণমাধ্যমে অনুমোদনবিহীন বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস, টিউটরিয়াল সেন্টার ও স্টাডি সেন্টার পরিচালনার খবর পাওয়া যাচ্ছে। এসব প্রতিষ্ঠান অধিকাংশই অবৈধভাবে ব্যাচেলর, মাস্টার্স, এমবিএ, এমফিল, পিএইচডিসহ বিভিন্ন ডিগ্রি প্রদান করছে, যা আইনত সম্পূর্ণ অবৈধ।

সংস্থাটি সতর্ক করে বলেছে, এসব ভুয়া প্রতিষ্ঠান অর্থের বিনিময়ে সনদ প্রদান করে শিক্ষার্থীদের প্রতারণা করছে। অনেকে এই চক্রের ফাঁদে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে ইউজিসি সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশনে (দুদক) চিঠি পাঠিয়েছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ভুয়া বিশ্ববিদ্যালয়   ইউজিসি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close