বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নোয়াখালী বিভাগ আন্দোলন সফল করতে চাটখিলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৯:৫৯ পিএম

নোয়াখালীকে বিভাগ ঘোষণা করার দাবিকে সফল করার লক্ষ্যে চাটখিলে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৬ অক্টোবর) বিকেলে চাটখিল প্রেসক্লাব মিলনায়তনে এই সভার আয়োজন করে ‘নোয়াখালী ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন’।

চাটখিল প্রেসক্লাবের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক জহিরুল ইসলাম কাউসার।

সভাটি পরিচালনা করেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দৈনিক সমকাল প্রতিনিধি গুলজার হোসেন সৈকত।

সভায় আরও বক্তব্য রাখেন, বাংলাভিশনের প্রতিনিধি কামরুল কানন, দৈনিক খবর প্রতিনিধি মনির হোসেন বিএসসি, দৈনিক আমার দেশ প্রতিনিধি মামুন চৌধুরী, দৈনিক ভোরের চেতনা প্রতিনিধি ইলিয়াস কাঞ্চন, জি টিভি প্রতিনিধি গোলাম সারোয়ার জুয়েল, মানবাধিকার কর্মী তারফিনা শাহনাজ রজব সহ আরও অনেকে।

নোয়াখালী বিভাগ বাস্তবায়নে যৌক্তিকতা তুলে ধরেন বক্তারা। বক্তারা বলেন, “বৃহত্তর নোয়াখালী অঞ্চল দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অথচ এখনো এই অঞ্চল বিভাগীয় মর্যাদা থেকে বঞ্চিত। বিভাগ ঘোষণার মাধ্যমে এ অঞ্চলের সম্ভাবনা আরও গতিশীল হবে এবং উন্নয়ন কার্যক্রম আরও দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হবে।”

প্রধান অতিথি জহিরুল ইসলাম বলেন, “নোয়াখালী এক সম্ভাবনাময় জনপদ। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্দোলনে এ অঞ্চলের মানুষের অগ্রণী ভূমিকা রয়েছে। কোটি মানুষের প্রাণের দাবি নোয়াখালী বিভাগ এখন সময়ের দাবি। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই দাবি বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি।”

আয়োজক সংগঠনের পক্ষ থেকে বলা হয়, জনসচেতনতা বৃদ্ধি এবং আন্দোলনকে বেগবান করতেই এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  নোয়াখালী   বিভাগ   আন্দোলন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close