বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      
তবে কি বাংলাদেশ দলের হাত থেকে ক্রিকেটকে মুক্তি দেওয়া উচিত?
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৫:৪৯ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

একটা সময় ছিলো যখন বলা হতো বাংলাদেশের সবচেয়ে ভালো ফরম্যাট হলো ওয়ানডে। কিন্তু তা যেনো দিন দিন হারাতে বসেছে। সবশেষ সিরিজের শেষ ওয়ানডেতে ২০০ রানের বড় ব্যবধানে হেরে আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ।

আবুধাবিতে আফগানদের দেওয়া ২৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯৩ রানেই অলআউট হয়েছে বাংলাদেশ দল। এদিনও শুরু থেকে বাজে ব্যাটিংয়ের কবলে পড়ে টাইগাররা। 

ওপেনার নাঈম শেখ ২৪ বলে ৭ রান করেই বিদায় নেন। এরপর দলীয় ৪৭ রানে ৩ রানে ফিরে যান শান্ত। সাইফ ব্যক্তিগত ৪৩ রানে ফিরে যান, দলের রান তখন ৭০। এরপর তাওহীদ হ্রদয় (৭), মেহেদী মিরাজ (৬) এবং শামীম পাটোয়ারী (০) রান করে বিদায় নেন। পরবর্তীতে নুরুল হাসান সোহানও ব্যর্থ হন, করেন মোটে ২ রান। পরে ৮১ রানে ৮ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ দল।

পরবর্তীতে রান করতে ব্যর্থ হন রিশাদ হোসেনও, বিলাল সামির বলে আউট হওয়ার আগে করেন ৪ রান। হাসান মাহমুদের ৯ রানে আউটের মধ্যে দিয়ে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। সবমিলিয়ে ২৭ ওভার ১ বল খেলতে সক্ষম হয়েছে টাইগাররা। আফগানদের হয়ে বল হাতে এদিন ৫টি উইকেট নেন বেলাল সামি এবং রশিদ খান নেন ৩ উইকেট। 

এর আগে দিনের শুরুতে প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৯৩ রান তোলে আফগানিস্তান দল। দলের হয়ে সর্বোচ্চ ৯৫ রান করেন ইব্রাহিম জাদরান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট সংগ্রহ করেছিলেন সাইফ হাসান।

এদিকে বাংলাদেশের এমন হারের পর বেশ সরব হয়ে উঠেছে ক্রিকেট ভক্ত এবং নেটিজেনরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা নানা পোস্ট এবং মন্তব্য করে বলছেন, বাংলাদেশ দলের হাত থেকে এবার ক্রিকেটকে মুক্তি দেওয়া উচিত।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  আফগানিস্তান   বাংলাদেশ   ক্রিকেট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close