বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের কাজ ৮০% সম্পন্ন, আশ্বাসে ৭ কলেজের আন্দোলন স্থগিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৮:৩২ পিএম

রাজধানীর সাত সরকারি কলেজকে নিয়ে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের অধ্যাদেশের কাজ প্রায় ৮০ শতাংশ শেষ হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে আশ্বাস পেয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ আশ্বাসের ভিত্তিতে সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যার পর শিক্ষার্থীরা আজকের মতো তাদের অবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা করেন।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সচিবালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা কলেজের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক তানজীমুল আবিদ। তিনি জানান, তারা ২৩ সদস্যের প্রতিনিধি দল নিয়ে শিক্ষা উপদেষ্টার ব্যক্তিগত সচিবের সঙ্গে দেখা করেন। সেখানে তাদের জানানো হয়, অধ্যাদেশের প্রায় ৮০ শতাংশ কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। বর্তমানে কাজ চলছে দ্বিতীয় ধাপে, যা সবচেয়ে সময়সাপেক্ষ অংশ।

তানজীমুল আবিদ বলেন, এখন প্রধান কাজ হচ্ছে শিক্ষার্থীদের পাঠানো প্রায় ৬ হাজার ই-মেইল যাচাই করা। এই প্রক্রিয়া দ্রুত শেষ করতে মন্ত্রণালয়ে জনবল দুইজন থেকে বাড়িয়ে পাঁচজন করা হয়েছে। এর পরবর্তী ধাপে প্রায় ১২০০ শিক্ষক, দেড় লাখ শিক্ষার্থী, রাজনৈতিক ছাত্র সংগঠন, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের সঙ্গে আলোচনা করা হবে। সরকার এসব অংশীজনের মতামত গ্রহণ না করে চূড়ান্ত সিদ্ধান্তে যেতে চাইছে না। এ আলোচনা সম্পন্ন করতে আরও তিন থেকে চার দিন সময় লাগবে বলে জানানো হয়েছে।

তিনি আরও জানান, ‘লং ডিউরেশন ফেজ’ বা দীর্ঘতম এই ধাপটি শেষ হলে অধ্যাদেশের ৮০ শতাংশ কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এরপর বাকি ধাপগুলো—যেমন কেবিনেটে উপস্থাপন ও রাষ্ট্রপতির অনুমোদন—খুব অল্প সময়ের মধ্যেই (দুই থেকে চার দিনের মধ্যে) সম্পন্ন করা সম্ভব হবে।

চলমান আন্দোলনের সময় শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক কষ্টের কথাও তুলে ধরেন তানজীমুল। তিনি বলেন, ‘আমাদের দুজন সহপাঠী গুরুতর আহত হয়েছেন। একজনকে শিক্ষকরা মারধর করায় তার মাথা ফেটে গেছে। এছাড়া আন্দোলনের সময় দুইজন শিক্ষার্থী জ্ঞান হারান, যার একজন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।’

তিনি আরও বলেন, শিক্ষা উপদেষ্টা সিআর আবরার শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় জানিয়েছেন—তারা রাজনৈতিক সরকারের প্রতিনিধি নন, জনগণের স্বার্থে কাজ করছেন। তিনি শিক্ষার্থীদের দাবি অব্যাহত রাখার পরামর্শ দিলেও আন্দোলনের কারণে যাতে অধ্যাদেশ প্রণয়নের কাজে বিলম্ব না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। আশ্বাসের ভিত্তিতে আজকের কর্মসূচি স্থগিত করা হলেও পরবর্তী কর্মসূচি পরে ঘোষণা করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, চলতি বছরের ২৬ মার্চ সরকার রাজধানীর সাতটি সরকারি কলেজ—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ—নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয়।

এর আগে সোমবার সকালে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন। পরে অন্যান্য কলেজের শিক্ষার্থীরাও যোগ দিলে সচিবালয় অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের অগ্রগতি রোধে পুলিশ ব্যারিকেড ও জলকামান মোতায়েন করে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  ৭ কলেজ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close