বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মিরপুরে পার্কিং করা তিন বাসে আগুন      ● গ্রিস থেকে এক ফ্লাইটে ফেরত পাঠানো হলো ৫১ বাংলাদেশিকে      ● সীমান্ত জেলায় পুলিশকে বাড়তি নজরদারির নির্দেশ      ● নেতানিয়াহু সরকারের একগুচ্ছ আইন বাতিলের উদ্যোগ আইজেনকোটের      ● আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২      ● এক দিনে ভরিতে স্বর্ণের দাম কমল ২ হাজার ৭৪১ টাকা      ● প্রতিরক্ষা, বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-তুরস্ক      ● অভিযোজন অর্থায়ন তিনগুণের দাবিতে সরব বাংলাদেশ      ● ৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে যোগ দিল বাংলাদেশ      ● ইসরায়েলি কারাগারে কোরআনের হাফেজা হলেন ফিলিস্তিনি তরুণী      ● ই-ক্লাবের প্রেসিডেন্ট আব্দুল্লাহ সাফি, সেক্রেটারি রাবেয়া খাতুন লাকি      ● ফতুল্লায় মাদরাসায় আগুন, ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে তদন্ত কমিটি গঠন      
আড়াই ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ১১:৪৪ AM

আড়াই ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে লাইন সচল করায় পর ওই রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্মী রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম থেকে সোমবার (৬ অক্টোবর) রাতে ছেড়ে আসা আন্তঃনগর ট্রেন ‘উদয়ন এক্সপ্রেস’ সকাল ৭টার দিকে সিলেটের মোগরাবাজার স্টেশনের কাছে লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। 

দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্মী রায় জানান, সোমবার রাত সাড়ে ৯টায় চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি মঙ্গলবার সকাল ৭টার দিকে মোগলাবাজার স্টেশনের কাছে লাইনচ্যুত হয়। রেলওয়ে বিভাগের প্রকৌশল বিভাগের কর্মীরা তাৎক্ষণিকভাবে একটি লাইন সচল করায় আড়াই ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ পুনরায় চালু হয়। এরপর আটকে পড়া ‘কালনী এক্সপ্রেস’ সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

এই দুর্ঘটনায় চালকসহ ৫ জন আহত হয়েছেন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্মী রায়।

এ বিষয়ে মোগরাবাজার স্টেশন মাস্টার জসিম উদ্দিন জানান, যে লাইনে ট্রেনটি থামার কথা সেখানে না থেমে চালিয়ে যাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  সিলেট   রেল যোগাযোগ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close