শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দল অনুগত প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ২:১৭ পিএম

প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের অনুগত কর্মকর্তাদের বসানো হচ্ছে—এমন অভিযোগ তুলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এভাবে নিরপেক্ষ ও অবাধ নির্বাচন সম্ভব নয়।

শনিবার (৪ অক্টোবর) সকালে ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অ্যাব) নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, আজকে প্রশাসনের বিভিন্ন জায়গায় একটি ইসলামপন্থি রাজনৈতিক দলের লোকজনদের খুব কৌশলে বসানো হচ্ছে। এভাবে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জনগণ প্রত্যক্ষ করছে, আমরাও প্রত্যক্ষ করছি—কোন কোন গুরুত্বপূর্ণ পদে বিশেষ রাজনৈতিক দলের মনোভাবাপন্ন প্রশাসক ও আমলাদের নিয়োগ দেওয়া হচ্ছে।

তিনি বলেন, তারা কখনোই নিরপেক্ষ নির্বাচন হতে দেবে না। তাই আমি বলব, এমন ব্যক্তিদের নিয়োগ দিন যারা সত্যিকারের নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করতে পারবে, কোনো দলের আজ্ঞাবহ হবে না।

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চলছে উল্লেখ করে রিজভী বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সংঘাত তৈরি করার নানা প্রক্রিয়া চলছে। কিন্তু দেশের মানুষ, হিন্দু-মুসলমান, সবাই টের পেয়েছে কোথা থেকে কী হচ্ছে। এবারের দুর্গাপূজা জনগণ সম্প্রীতির পরিবেশে সম্পন্ন করেছে, সব ষড়যন্ত্রকে প্রতিহত করে।

তিনি আরও বলেন, আমাদের দেশের হিন্দু-মুসলমান, আলেম-ওলামা, মসজিদের মুয়াজ্জিন, ইমাম, মাদরাসার ছাত্র—সবাই পূজামণ্ডপ পাহারা দিয়েছে। এটাই বাংলাদেশের ঐতিহ্য, সম্প্রীতির ঐতিহ্য। আমাদের নেতা সবসময় বলেছেন, আমরা দীর্ঘদিন সম্প্রীতির বন্ধনে আবদ্ধ; কেউ এ বন্ধন ভাঙতে পারবে না।

ভারতে পূজামণ্ডপে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে বিকৃতভাবে উপস্থাপনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে রিজভী বলেন, আমরা দেখেছি ভারতে ড. ইউনূসসহ কয়েকজন বিশ্বনেতার মূর্তি বিকৃতভাবে প্রদর্শন করা হয়েছে। এটি অত্যন্ত নিম্নরুচির ও অপসংস্কৃতির পরিচায়ক। সঙ্গীত ও শিল্পকলার ঐতিহ্যবাহী দেশ ভারত থেকে এ ধরনের আচরণ কল্পনাতীত।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  রিজভী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close