বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভারতকে কবে ট্রফি দেওয়া হবে জানালেন বুলবুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৪০ পিএম আপডেট: ২৯.০৯.২০২৫ ৬:৫১ PM

রেকর্ড নবমবারের মতো এশিয়া কাপ জিতেছে ভারত। তবে ফাইনালে পাকিস্তানের সঙ্গে উত্তেজনাপূর্ণ লড়াইয়ের পর ট্রফি বিতরণকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়েছিল ভারতীয় দল, ফলে তারা শীর্ষ সম্মাননা ছাড়াই উদযাপন করেছে জয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। রানার্সআপ পাকিস্তান দলের হাতে ডামি চেক তুলে দেন তিনিই। এরপর তিনি গণমাধ্যমকে জানান, ভারত শিগগিরই আনুষ্ঠানিকভাবে ট্রফি পাবে।

বুলবুল বলেন, “বোর্ডের সঙ্গে আলোচনা চলছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সঙ্গে। জয়ী দলের হাতে ট্রফি পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। কিছু বিষয় আছে যা এখন বলা যাচ্ছে না, তবে ভারত চ্যাম্পিয়ন এবং পাকিস্তান রানার্সআপ।” তিনি আরও জানান, ভারতের দল সম্ভবত প্রেজেন্টেশন পার্টিতে সময়মতো উপস্থিত হয়নি এবং সেই মুহূর্তে ট্রফি নিতে চায়নি।

এশিয়া কাপে বাংলাদেশ সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে ওঠে, কিন্তু শেষ ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানের কাছে হেরে ছিটকে যায়। এই ব্যর্থতা নিয়ে বুলবুল আক্ষেপ প্রকাশ করেন।

বুলবুল বলেন, “প্রথমে খারাপ লাগছিল, কারণ মনে হয়েছিল ফাইনাল আমাদের জেতার কথা। কিন্তু শেষ পর্যন্ত পারিনি। তবে আফসোস নেই।”

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  ভারত   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close