বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ব্রাহ্মণবাড়িয়ায় ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি, টিকাদান নিয়ে শঙ্কা
শেখ মো. শহিদুল ইসলাম, (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৪৭ পিএম আপডেট: ২৯.০৯.২০২৫ ৭:১০ PM

৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশে কর্মবিরতি ঘোষণা দিয়েছে স্বাস্থ্য সহকারীদের সংগঠন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন।

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে স্মারকলিপি প্রদানের মাধ্যমে এ কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট চট্টগ্রাম বিভাগের সহ সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সাবেক সভাপতি আরশাদুল ইসলাম, চট্টগ্রাম বিভাগের দপ্তর সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকরাম খন্দকার স্বপন, ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি সালাউদ্দিন টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক আল মাউস, সদর উপজেলার সাধারণ সম্পাদক মো. নাজির আহমেদ, আশুগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন, বিজয়নগর উপজেলা সভাপতি তাছলিমা খন্দকার প্রমুখ।

স্বাস্থ্য সহকারীদের সংগঠন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন জানায়, দাবি বাস্তবায়ন না হলে এ কর্মবিরতি সারাদেশে ১ অক্টোবর থেকে ইপিআই টিকাদান ১২ অক্টোবর টাইফয়েড টিকার ক্যাম্পেইনের কার্যক্রম জটিলতা তৈরি করবে।

এ প্রসঙ্গে যোগাযোগ করলে, ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ড. মোহাম্মদ নুমান মিয়া এ কর্মবিরতির ঘোষণার স্মারকলিপি প্রাপ্তির সত্যতা স্বীকার করে বলেন, “রাষ্ট্রীয় কার্যক্রম টিকাদান কোন ক্রমেই বাধাগ্রস্ত করা যাবেনা। এটি আমি কর্মবিরতির ঘোষণাকারীদেরকে জানিয়ে দিয়েছি।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


 




আরও সংবাদ   বিষয়:  ব্রাহ্মণবাড়িয়া   ৬ দফা   স্বাস্থ্য সহকারী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close