শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আলোচিত ‘নতুন লোগো’ সরিয়ে ফেলল জামায়াত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৩০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ জামায়াত ইসলামীর আমিরের সঙ্গে একটি দেশের রাষ্ট্রদূতের বৈঠকের একাধিক ছবি দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা হয় গতকাল। এরপর থেকেই সামনে আসে জামায়াত ইসলামীর নতুন লোগো। 

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) জামায়াতের আমির সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় আমিরের কার্যালয়ে। ওই বৈঠকেরও একাধিক ছবি দলটির পেজে পোস্ট করা হয়েছে। তবে আজকের ছবিতে জামায়াত ইসলামির নতুন লোগো দেখা যায়নি। 

যদিও জামায়াত ইসলামীর নেতারা গতকাল গণমাধ্যমে জানিয়েছিলেন, তাদের লোগো পরিবর্তন হচ্ছে। তবে এটি এখনও চূড়ান্ত হয়নি। কয়েকটি লোগো ট্রায়েল চলছে। দ্রুত একটি লোগো নির্ধারণ করে সেটি গণমাধ্যমকে দলের পক্ষ থেকে জানানো হবে।

গতকাল জামায়াতের নতুন যে লোগো সামনে আসে সেখানে সবুজ গ্রন্থের ওপর উদীয়মান সূর্য দেখা গেছে। তার ওপরে রয়েছে একটি কলম। কলমটি ব্যবহৃত হয়েছে দলীয় প্রতীক দাঁড়িপাল্লার দণ্ড হিসেবে। গ্রন্থের দুই প্রান্ত থেকে একটি অর্ধ পরাবৃত্ত। এর নিচে সোনালি অক্ষরে ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ লেখা। আর সোনালি রঙের ওপর সাদা রং দিয়ে আরবি ও ইংরেজিতে দলটির নাম। 

তবে, আজকের ছবিতে লোগোটির জায়াগা ফাঁকা দেখা গেছে। তবে সোনালি অক্ষরে ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ লেখা অংশটি এখনও আছে।

এদিকে দলটিরে লগো পরিবর্তনের বিষয়টি নিয়ে বেশ আলোচনায় মেতে উঠেছে নেটিজেনরাসহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস






আরও সংবাদ   বিষয়:  লোগো   জামায়াত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close