শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
১০৪ জনকে নিয়ে প্রধান উপদেষ্টা পিকনিক করতে গেছেন : মেজর হাফিজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৩০ পিএম

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ অধিবেশনে অংশ নিতে ১০৪ সদস্যের প্রতিনিধি দল নিয়ে গেছেন বলে সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি এই সফরকে “পিকনিক” আখ্যা দিয়ে বলেছেন, দুর্বল অর্থনীতির দেশে এ ধরনের ব্যয় কোনোভাবেই মানানসই নয়।

সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযোদ্ধা প্রজন্মের আয়োজনে ‘জাতীয় সংসদ নির্বাচন বিকল্প নেই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

হাফিজ উদ্দিন বলেন, “১০ মিনিটের একটি ভাষণ দেওয়ার জন্য ১০৪ জনকে নিয়ে কেন যেতে হবে? আমি নিজেও দু’বার জাতিসংঘে গিয়েছি এবং বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছি। সেখানে এই ধরনের বক্তৃতা কেউ শোনে, কেউ শোনে না।”

তিনি মনে করেন, জনগণের অর্থ সাশ্রয় না করে এভাবে ব্যয় বৃদ্ধি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার ভাষায়, “সফলতা পান বা না পান, ব্যয় সংকোচন আগে করতে হবে। জনগণের টাকায় এই অপচয় বাংলাদেশের মতো অর্থনৈতিকভাবে দুর্বল দেশের জন্য মানানসই নয়।”

বিএনপির এই নেতা অভিযোগ করেন, সরকার দেশ পরিচালনায় ব্যয় নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। অথচ সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে দিশেহারা হয়ে পড়েছে।

তিনি বলেন, রাষ্ট্রীয় প্রতিনিধিত্ব অবশ্যই জরুরি, তবে যুক্তিসংগত সংখ্যক প্রতিনিধি নিয়েই তা সম্ভব। “১০৪ জনকে নিয়ে জাতিসংঘে যাওয়া বাস্তবে দেশের জন্য কোনো সুফল বয়ে আনবে না।”

মেজর হাফিজ দাবি করেন, জনগণের করের টাকা অযথা অপচয় না করে নির্বাচনের মাধ্যমে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে। তাহলেই রাষ্ট্র ও অর্থনীতি সঠিক পথে এগোবে।

সভায় বিএনপি ও সহযোগী সংগঠনের আরও কয়েকজন নেতা বক্তব্য দেন এবং সরকারের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  মেজরহাফিজ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close