বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জনগণ যেভাবে চায়, বিএনপিকে সেভাবেই চলতে হবে: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১১ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

জনগণ যেভাবে চায়, বিএনপিকে সেভাবেই চলতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘ঐক্য, জনগণ ও দেশ গঠন হবে বিএনপির আগামীর প্রতিপাদ্য।  যেখানে বাংলাদেশের স্বার্থ, সেখানে বিএনপি থাকবে।’

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিএনপির কুমিল্লা দক্ষিণ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে মন্তব্য করে তিনি দলের নেতাকর্মীসহ গণতান্ত্রিক সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘গণতান্ত্রিক শক্তিগুলো ঐক্যবদ্ধ না হলে আগামীতে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে দেশে। জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

তারেক রহমান আরো বলেন, ‘অতীতে দেশের মানুষ তিনটি স্বৈরাচারী সরকারকে হটিয়েছে। গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ না থাকায় স্বাধীনতার পর যেভাবে স্বৈরাচার জেকে বসেছিল, আবারও দেশে গুপ্ত স্বৈরাচারের আর্বিভাব ঘটতে পারে। এজন্য গুপ্ত স্বৈরশাসকের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।’

এসময় নেতাকর্মীদের শুধু মিছিল-মিটিং না করে জনগণের দুয়ারে দুয়ারে যাওয়ার আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, ‘বক্তব্য অনেক হয়েছে এখন কাজ করতে হবে।’ 


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  জনগণ   বিএনপি   তারেক রহমান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close