বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঘুমের মধ্যে সাপের কামড়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৫৮ পিএম
আদিত্য শীল

আদিত্য শীল

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ঘুমের মধ্যে সাপের কামড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। 

আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দীন।

নিহত আদিত্য শীল (১৩) উপজেলার জঙ্গল ইউনিয়নের বহলাকুন্ডু গ্রামের বিবেক শীলের ছেলে। সে জঙ্গল ইউনিয়নের সমাধিনগর আর্য্য সংঘ বিদ্যামন্দির মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

আদিত্য শীলের দাদু নিশিকান্ত বিশ্বাস বলেন, “গতকাল শুক্রবার রাতে খাবার খেয়ে নিজের ঘরে রুমে আদিত্য ও তার ভাই কৃষ্ণ শীল ঘুমিয়ে পড়েছিলেন। রাত ১টার দিকে আদিত্য বুঝতে পারে তাকে সাপে কেটেছে। পরবর্তীতে সে চিৎকার করলে তার ভাইসহ পরিবারের অন্য সদস্যরা একটি সাপ দেখতে পায়। পরিবারের লোকজন সাপটিকে পিটিয়ে হত্যা করে। এরপর পরিবারের সদস্যরা আহত আদিত্যকে নিয়ে স্থানীয় ওঝার কাছে যান। তিনি তার মতো করে ঝাড়ফুঁক করেন। এরপর আদিত্যর অবস্থা অবনতি হতে থাকে। দ্রুত আদিত্যকে ফরিদপুর মেডেকেল কলেজ হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

নিশিকান্ত বিশ্বাস আরো বলেন, “হাসপাতাল থেকে আদিত্যকে মৃত ঘোষণা করার পর তাকে বাঁচানোর জন্য আমরা মাদারিপুর আরেক ওঝার কাছে যাই। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার কারণে তাকে বাঁচানো সম্ভব হয়নি।”

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জামাল উদ্দীন বলেন, “প্রাথমিকভাবে জানতে পেরেছি সাপের কামড়ে স্কুল ছাত্র আদিত্য প্রমাণিকের মৃত্যু হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  সাপ   স্কুল   শিক্ষার্থী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close