প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২৫ পিএম

সংগৃহীত ছবি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে।
গতকাল শুক্রবার (২৭ সেপ্টেম্বর) এনসিপির যুগ্ম সদস্য সচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক চিঠিতে তাকে স্বপদে বহাল করার সিদ্ধান্ত জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে মাহিন সরকারকে পুনরায় তার পদ ও দায়িত্বে ফিরিয়ে আনা হলো।
এর আগে, গুরুতর দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে মাহিন সরকারকে তার স্বপদ ও দায়িত্ব থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।