বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঢাবিতে শিবিরের উদ্যোগে সীরাত মাহফিল অনুষ্ঠিত
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১৮ পিএম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার উদ্যোগে সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল তিনটায় ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এ সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ঢাবির আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জুবায়ের মুহাম্মদ এহসানুল হক বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। তিনি মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছিলেন। তার সিরাত অনুযায়ী জীবন যাপনের মধ্যেই আমাদের জন্য কল্যাণ নিহীত। 

এছাড়াও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসুর নবনির্বাচিত ভিপি আবু সাদিক কায়েম সিরাত সম্পর্কে আলোচনায় বলেন, “বিশ্বনবী মুহাম্মদ (সাঃ) তার জীবদ্দশায় সবচেয়ে বেশি জ্ঞান অর্জনের প্রতি উদ্বুদ্ধ করেছেন, একই সাথে তিনি মুসলমান হিসেবে বাস্তব জীবনে ন্যায়, ইনসাফ ও আদলের গুরুত্ব আলোচনা করেন।”

শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ বলেন, “বর্তমান যুগের প্রেক্ষাপটে রাসূল সাল্লাল্লাহু সালামের সিরাত সম্পর্কে জানা অতীব জরুরি। তার জীবনাচার, কর্ম, শিক্ষানীতি, অর্থ ব্যবস্থা জানা আমাদের জন্য আবশ্যক। তার দেখানো পথে চলার মধ্যে রয়েছে মানবতার জন্য কল্যাণ।”

অনুষ্ঠানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী বক্তা ও কুমিল্লার নাগাইশ দরবার শরীফের পীর সাহেব অধ্যক্ষ মাওলানা মোশতাক ফয়েজী কুরআন, নির্ভরযোগ্য হাদিস এবং প্রাথমিক মুসলিম ঐতিহাসিক তথ্যের ওপর ভিত্তি করে সিরাত বা সিরাতুন্নবী (সাঃ) বা নবী মুহাম্মদ (সাঃ)-এর জীবনীর বিস্তারিত বিবরণ আলোচনা করেন।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে ডাকসুর জিএস ও ছাত্রশিবিরের ঢাবি শাখার সভাপতি এস এম ফরহাদ বলেন, “রাসূল সাল্লাল্লাহু সালামের জীবনী আমাদের জন্য পথনির্দেশনা। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিশ্বনবীর সিরাত সম্পর্কে জানতে উদ্বুদ্ধ করার জন্য আমাদের এই আয়োজন। আমরা আশা করব এর মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্বনবীর অনুসৃত পথে সমাজ পরিবর্তনের ভূমিকা রাখবে।”

উল্লেখ্য, অনুষ্ঠানে গত রমজান মাসে অনুষ্ঠিত অনলাইন ও অফলাইনে ধারাবাহিক তিনটি ধাপে সিরাতের উপর প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করা শিক্ষার্থীদের  পুরস্কার স্বরূপ উপহার ও নগদ অর্থ প্রদান করা হয়।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ঢাবি   শিবির   মাহফিল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close