বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
ত্রিশালে ১১৬ গ্রাম হেরোইন ও ৯৫০ পিস ইয়াবাসহ আটক ৪
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৭:০৭ পিএম

ময়মনসিংহের ত্রিশালে পৃথক অভিযানে ৯৫০ পিস ইয়াবা ও ১১৬ গ্রাম হেরোইনসহ চার মাদককারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ও বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে এ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহম্মদ।

থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ত্রিশাল উপজেলার বৈলর এলাকায় চেকপোস্টে দায়িত্ব পালনকালে উপ-পুলিশ পরিদর্শক সবুজ ও আকরাম ৯৫০ পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে আটক করেন। আটকরা হলেন- উজান বৈলর এলাকার আশিকুর রহমান লায়ন ও ময়মনসিংহ কোতোয়ালি থানার বাড়েরা এলাকার আহসান হাবীব।

অপরদিকে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ত্রিশাল পৌরসভার ৮নং ওয়ার্ডে এরশাদ মিয়ার মুদির দোকানের সামনে মাদক কেনাবেচার সময় ১১৬ গ্রাম হেরোইনসহ আতিকুল ইসলাম (৩২) ও থিনসিয়া আক্তার রেখাকে আটক করে উপ-পুলিশ পরিদর্শক শেখ গোলাম মোস্তফা রুবেল ও মির্জা ওয়াসিম।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহম্মদ বলেন, ‘আটক আশিকুর রহমান লায়নের বিরুদ্ধে পূর্বেও মাদকের ৮টি মামলা রয়েছে। আটক চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।’

পুলিশের এ সাফল্যে এলাকায় স্বস্তি ফিরলেও স্থানীয়তের দাবি, মাদক নির্মূলে নিয়মিত ও জোরদার অভিযান চালিয়ে যেতে হবে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  হেরোইন   মাদক   ইয়াবা   মাদককারবারি   মাদক ব্যবসায়ী   ত্রিশাল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close