প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১:১৮ পিএম

সংগৃহীত ছবি
দেশের বাজারে স্বর্ণের দাম আবার বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার (২৪ সেপ্টেম্বর) থেকে কার্যকর নতুন দামে ২২ ক্যারেট স্বর্ণের মূল্য নির্ধারণ করেছে ১,৯৪,৮৫৯ টাকা, যা আগের দামের থেকে ৩,৬৬৩ টাকা বেশি।
আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর)ও স্বর্ণ একই দামে বিক্রি হচ্ছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে পিওর গোল্ডের দাম বৃদ্ধি পাওয়ায় এই সমন্বয় করা হয়েছে।
আজকের বাজারদর:
২২ ক্যারেট: ১,৯৪,৮৫৯ টাকা প্রতি ভরি
২১ ক্যারেট: ১,৮৬,০০৬ টাকা প্রতি ভরি
১৮ ক্যারেট: ১,৫৯,৪২৪ টাকা প্রতি ভরি
সনাতন পদ্ধতি: ১,৩২,৩৫১ টাকা প্রতি ভরি
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্বর্ণের মূল্যের সঙ্গে ৫% সরকার নির্ধারিত ভ্যাট এবং ৬% বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি পরিবর্তিত হতে পারে।