বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
বাংলাদেশ থেকে ফ্রান্সে যাচ্ছে ১,৫০০ কেজি মুড়ি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১:৫০ পিএম আপডেট: ২৫.০৯.২০২৫ ১:৫৩ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফ্রান্সে রপ্তানি করা হচ্ছে বাঙালির মুখরোচক খাবার মুড়ি। চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে একটি বড় চালানে ৪০ ফুট লম্বা কনটেইনারে ১,৫০০ কেজি মুড়িসহ অন্যান্য শুকনো খাবার লোড করা হয়েছে।

১৯ সেপ্টেম্বর লোড করা হয়েছে এই কনটেইনার। রপ্তানি করেছে চট্টগ্রামের প্রতিষ্ঠান ওয়াক অ্যান্ড এসএ লিমিটেড। পতেঙ্গার বেসরকারি ইনকনট্রেড কনটেইনার ডিপো থেকে কনটেইনারে পণ্যগুলো লোড করা হয়। কাস্টম হাউস ও বন্দর কর্তৃপক্ষের প্রক্রিয়া শেষে এটি জাহাজে তোলা হয়। আধুনিক প্রযুক্তিতে মুড়ি, চাল, মরিচ, ধনিয়া, সাদা শিম ইত্যাদি লেবেলসহ কার্টনে প্যাক করা হয়েছে। শিপমেন্টের জন্য দিন-রাত শ্রম দিয়েছেন কর্মীরা।

স্পিড লিংক লিমিটেডের ব্যবস্থাপক হাফিজুর রহমান মিন্টু জানান, ইউরোপে বাংলাদেশি খাদ্যপণ্য ও কুটির শিল্পসামগ্রীর চাহিদা বাড়ছে। তিনি বলেন, “প্রবাসী বাংলাদেশিদের জন্য খাদ্যপণ্য রপ্তানি গুরুত্বপূর্ণ। আমরা পণ্যের গুণমান, প্যাকেজিং এবং আন্তর্জাতিক নিয়ম মানে কাজ করেছি।”

ওয়াক অ্যান্ড এসএ লিমিটেডের অপারেশন ম্যানেজার মোহাম্মদ হাসান মিয়া জানান, ফ্রান্সে ড্রাই ফুড পাঠানো বেশ চ্যালেঞ্জিং ছিল। পণ্যের গুণগত মান ও প্যাকেজিংয়ে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। ভবিষ্যতে নিয়মিত এই ধরনের রপ্তানি কার্যক্রম চালানোর পরিকল্পনা রয়েছে।

চট্টগ্রাম বন্দরের উদ্ভিদ সংরক্ষণ কার্যালয়ের উপপরিচালক ড. মোহাম্মদ শাহ আলম বলেন, “শুকনো খাবারসহ বিভিন্ন পণ্য রপ্তানি হচ্ছে। এটি প্রবাসীদের চাহিদা পূরণ করছে এবং অর্থনীতির জন্য ফলপ্রসূ হবে। আমরা কোয়ালিটি পণ্য রপ্তানিতে বদ্ধপরিকর।”

এছাড়া, মুড়ি ছাড়াও এই চালানে আরো রয়েছে চিনিগুঁড়া বা সুগন্ধি চাল ১৩,৫০০ কেজি, শুকনো শিমের বীজ প্রায় ১,০০০ কেজি, শুকনা মরিচ প্রায় ১,০০০ কেজি, গোটা ধনিয়া ও তেজপাতা। 

উল্লেখ্য, আগামী ৩০ অক্টোবরের মধ্যে শিপমেন্ট গন্তব্যে পৌঁছাবে আশা করছেন সংশ্লিষ্টরা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   ফ্রান্স   মুড়ি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close