শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● 'সেবার ব্রতে চাকরি’ শ্লোগানে কক্সবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম      ● হরমুজে মার্কিন ড্রোন ধ্বংসের দাবি আইআরজিসির      ● যুদ্ধবিরতির মধ্যেও গাজায় হামলা, নিহত ৬      ● মহাসচিব পদে আমিরাতের প্রার্থিতায় যুক্তরাজ্য-ফ্রান্সের আপত্তি      ● ট্রেনের ধাক্কায় ৪ জনের মৃত্যু      ● আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি      ● বৃষ্টিতে সবজির দাম চড়া, বাজারে ক্রেতা কম      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ১ হাজার টাকা      ● মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা      ● হার্ট অ্যাটাকে রাজবাড়ী জেলা যুবদল নেতা আবু হেনা চৌধুরী রবির মৃত্যু      ● গোপালগঞ্জে ‘যুদ্ধাপরাধ’ করছে নিষিদ্ধ আওয়ামী লীগ : রাশেদ খাঁন      ● স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরী সশস্ত্র বাহিনী : প্রধানমন্ত্রী      
'সেবার ব্রতে চাকরি’ শ্লোগানে কক্সবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১১:০৬ AM

"সেবার ব্রতে চাকরি’—এই শ্লোগানে কক্সবাজার জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন হয়েছে। 

কক্সবাজার জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূণ্য পদ অনুসারে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ে বাছাইকৃত প্রার্থীদের সকাল ৮ ঘটিকা থেকে পুলিশ লাইন্স মাঠে দ্বিতীয় দিনের কার্যক্রম Physical Endurance Test (PET)- এর ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প, হাই জাম্প পরিক্ষা সম্পন্ন হয়।

Physical Endurance Test (PET)- পরীক্ষায় কক্সবাজার জেলার টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে শতভাগ স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিত্বে শারীরিক ফিটনেস সম্পন্ন যোগ্য ব্যক্তিকে নিয়োগ প্রদানের লক্ষ্যে সার্বিক কার্যক্রম সরজমিনে তদারকি করেন কক্সবাজার জেলা পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, পিপিএম (সেবা)।

এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি, টিআরসি নিয়োগ বোর্ডের সদস্যগণ, জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ টিআরসি নিয়োগ কার্যক্রমের সাথে নিয়োজিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

শনিবার ২১ অক্টোবর ২০২৬ খ্রিঃ সকাল ৭.৪৫ ঘটিকা থেকে পুলিশ লাইন্স মাঠে দ্বিতীয় দিনে উত্তীর্ণ প্রার্থীদের Physical Endurance Test (PET) পরীক্ষার তৃতীয় দিনের কার্যক্রম ১৬০০ মিটার দৌড়, ড্র্যাগিং ও রোপ ক্লাইমিং পরীক্ষা অনুষ্ঠিত হবে।








স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  কক্সবাজার   পুলিশ নিয়োগ   টিআরসি নিয়োগ   ট্রেইনি রিক্রুট কনস্টেবল   জেলা পুলিশ   শারীরিক সক্ষমতা পরীক্ষা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close