বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন ডিজাইনের টাকা      ● কোন ইউপিতে কবে নির্বাচন, তালিকা প্রকাশ      ● বিশ্ব রাজনীতিতে নতুন মোড়, ঐতিহাসিক বৈঠকে ট্রাম্প-শি-পুতিন      ● উনি এখন লাশের অপেক্ষায় : সোহেল তাজ       ● পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণে নেতৃত্ব দিক যুক্তরাষ্ট্র-রাশিয়া-চীন : ট্রাম্প      ● ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেপ্তার      ● রায়পুরে ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন, যানজট নিয়ন্ত্রণে জোরদার হবে কার্যক্রম      ● অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন, মালিককে লাখ টাকা জরিমানা      ● লকডাউন ও নৈরাজ্যের প্রতিবাদে কাঁঠালিয়ায় লাঠিসোঁটাসহ ছাত্রদলের অবস্থান      ● সাদুল্লাপুরে কলেজভিত্তিক ভিডিপির মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান      ● খুলনায় দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, জনজীবনে দুর্ভোগ      ● লকডাউন কর্মসূচি প্রতিহত করতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল      
আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন ডিজাইনের টাকা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৭:১৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন ডিজাইনের ২০ ও ৫০ টাকার নোট। তবে ১০০ টাকার নোট নতুন নকশায় নয়, বরং আগের ডিজাইনেই বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহেই নতুন নোট বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল। কিন্তু গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনের কারণে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব না হওয়ায় নোট পরিবহন করা যায়নি। ফলে নির্ধারিত সময়ে নতুন নোট বাজারে ছাড়া সম্ভব হয়নি।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগামী সপ্তাহে নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিবহনসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে নতুন নোট বাজারে ছাড়ার কার্যক্রম শুরু হবে।

এদিকে, প্রতিটি নোট ছাপাতে প্রায় ছয় মাস সময় লাগে। তবে আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে নোট ছাপানোর প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহে ঘাটতি থাকায় নির্ধারিত সময়ে নোট ছাপানোর কাজ শেষ করা সম্ভব হয়নি।

বাংলাদেশ ব্যাংক আশা করছে, নতুন নোট কেন্দ্রীয় ব্যাংকে পৌঁছানোর পর বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমেও সাধারণ মানুষ এসব নোট সংগ্রহ করতে পারবেন।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close