শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সমঝোতায় সংসদে আলোচনা এড়াল সরকারি ও বিরোধী দল      ● সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ      ● মুক্তিযোদ্ধাদের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে: তারেক রহমান      ● প্রধানমন্ত্রীর জন্মদিনে যুবদলের মানবিক উদ্যোগ      ● 'সেবার ব্রতে চাকরি’ শ্লোগানে কক্সবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম      ● হরমুজে মার্কিন ড্রোন ধ্বংসের দাবি আইআরজিসির      ● যুদ্ধবিরতির মধ্যেও গাজায় হামলা, নিহত ৬      ● মহাসচিব পদে আমিরাতের প্রার্থিতায় যুক্তরাজ্য-ফ্রান্সের আপত্তি      ● ট্রেনের ধাক্কায় ৪ জনের মৃত্যু      ● আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি      ● বৃষ্টিতে সবজির দাম চড়া, বাজারে ক্রেতা কম      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ১ হাজার টাকা      
সমঝোতায় সংসদে আলোচনা এড়াল সরকারি ও বিরোধী দল
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১১:২৩ AM

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে বিরোধী দলের দেওয়া সাতটি নোটিশের মধ্যে শেষ পর্যন্ত মাত্র একটির ওপর আলোচনা হয়েছে। সরকারি ও বিরোধী দলের মধ্যে কয়েকটি বিষয়ে অধিবেশনকক্ষের বাইরে সমঝোতা হওয়ায় বাকি নোটিশগুলো নিয়ে আলোচনা হয়নি বলে জানিয়েছে দল দুটির সংশ্লিষ্ট সূত্র। বাদ পড়া নোটিশগুলোর মধ্যে ছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা, প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর, গঙ্গার পানি বণ্টন চুক্তি, বিমানবন্দরে যাত্রী হয়রানি ও রোহিঙ্গা সংকটের মতো বিষয়।

গত ৯ নভেম্বর শুরু হওয়া আট কার্যদিবসের অধিবেশনে চারটি বিল পাস হয়। এর মধ্যে তিনটি আগে অধ্যাদেশ হিসেবে জারি হয়েছিল। পোশাক খাতের শ্রমিক অসন্তোষ নিয়ে আলোচনার প্রস্তাব প্রথমে পিছিয়ে দিতে বিরোধী দলকে রাজি করায় সরকারি দল। পরে ১৭ নভেম্বর এ বিষয়ে সংসদে আলোচনা হয়। অন্যদিকে, আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের নাশকতা এবং বিদেশে বাংলাদেশবিরোধী অপপ্রচার নিয়ে জামায়াতের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম আরমানের দেওয়া নোটিশ কার্যসূচিতে থাকলেও তা নিয়ে আলোচনা হয়নি। বিরোধী দলের সূত্রের দাবি, আওয়ামী লীগকে সংসদে আলোচনার মাধ্যমে রাজনৈতিক গুরুত্ব দিতে চায়নি সরকারি দল। এ বিষয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়।

অধিবেশনের শেষ দিন ১৮ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান সমাপনী বক্তব্যে আগামী অধিবেশনে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে স্বাক্ষরিত সমঝোতা স্মারক সংসদে উপস্থাপনের ঘোষণা দেন। একই সঙ্গে আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে ঐক্যের আহ্বান জানান। বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে ঐক্য দৃঢ় করার প্রস্তাব দেন। অধিবেশন শেষে জামায়াত নেতৃত্বাধীন জোট গণভোটের রায় বাস্তবায়নের শর্তে প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানে সাড়া দেওয়ার কথা জানায়। নাশকতা প্রতিরোধে জামায়াত ৪১ দিনের এবং এনসিপি ডিসেম্বর মাসজুড়ে কর্মসূচি ঘোষণা করেছে।







স্বদেশ প্রতিদিন/এস পি




আরও সংবাদ   বিষয়:  জাতীয় সংসদ   সংসদ অধিবেশন   বিরোধী দল   সরকারি দল   জামায়াতে ইসলামী   বিএনপি   আওয়ামী লীগ   জুলাই সনদ   তারেক রহমান   সংসদীয় রাজনীতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close