শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● চালের বাজার ঊর্ধ্বমুখী, বাড়ছে সবজির দামও      ● মজুরি নির্ধারণে মূল্যস্ফীতি ও ক্রয়ক্ষমতা বিবেচনার পরামর্শ      ● সদস্যসেবায় আধুনিকায়নে জোর দিচ্ছে আনসার-ভিডিপি ব্যাংক      ● ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখায় অগ্নিসংযোগের অভিযোগ      ● মাইলস্টোন কলেজে আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা      ● পথচারীদের নিরাপত্তায় ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ ডিএনসিসির      ● পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ      ● পরিবেশ রক্ষায় সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর      ● সুন্দরগঞ্জে মা-ছেলে হত্যার ঘটনায় দ্বিতীয় আসামি গ্রেপ্তার      ● নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার      ● আইসিজের রায় বাংলাদেশের জন্য পজিটিভ : শামা ওবায়েদ      ● ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে : প্রতিমন্ত্রী টুকু      
চালের বাজার ঊর্ধ্বমুখী, বাড়ছে সবজির দামও
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১১:৩০ AM

রাজধানীর বাজারে চালের দাম বাড়ার পাশাপাশি কয়েক ধরনের সবজির দামও বেড়েছে। গত দুই সপ্তাহে জাত ও মানভেদে চালের কেজিতে এক থেকে চার টাকা পর্যন্ত বেড়েছে। অন্যদিকে শিম, ফুলকপি, বেগুন, পটোল ও ঢ্যাঁড়শের দামও বেড়েছে। তবে ডিম ও মুরগির বাজারে তেমন পরিবর্তন নেই। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও, মহাখালী ও কারওয়ান বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।

বাজারে সবচেয়ে বেশি বেড়েছে নাজিরশাইল চালের দাম। বর্তমানে প্রতি কেজি ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। মিনিকেট চালের দাম বেড়ে হয়েছে ৭০ থেকে ৮০ টাকা এবং মাঝারি মানের চাল ৫৬ থেকে ৬২ টাকা। মোটা চালের দাম কেজিতে ৫০ থেকে ৫৪ টাকায় অপরিবর্তিত রয়েছে। ব্যবসায়ীদের দাবি, পুরোনো ধানের মজুত কমে আসায় পাইকারি বাজারে দাম বেড়েছে। নভেম্বরের শেষ দিকে আমন ধান উঠলে নতুন চাল বাজারে আসবে এবং দাম কমতে পারে। তবে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এস এম নাজের হোসাইন মনে করেন, চালের দাম বাড়ার যৌক্তিক কারণ নেই; বিভিন্ন অজুহাতে ব্যবসায়ীরা দাম বাড়াচ্ছেন। খাদ্য মন্ত্রণালয়ের হিসাবে, গতকাল পর্যন্ত সরকারি গুদামে চালের মজুত ছিল ১৭ লাখ টনের বেশি।

সবজির বিক্রেতারা বলছেন, বৃষ্টি ও পরিবহন সংকটে বিভিন্ন এলাকা থেকে ঢাকায় সরবরাহ কমেছে। বর্তমানে ফুলকপি প্রতি পিস ৩৫ থেকে ৪৫ টাকা, শিম কেজি ৭০ থেকে ৮০ টাকা এবং বেগুন ৭০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। পটোল ও ঢ্যাঁড়শের কেজি ৫০ থেকে ৬০ টাকা। নতুন আলু ১১০ থেকে ১২০ টাকা এবং পুরোনো আলু ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে প্রতি ডজন ডিম ১৩০ থেকে ১৩৫ টাকা, ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকা এবং সোনালি মুরগি ২৮০ থেকে ৩১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  চালের দাম   সবজির বাজার   নিত্যপণ্যের দাম   বাজারদর   চালের বাজার   ডিমের দাম   মুরগির দাম   মূল্যস্ফীতি   ঢাকা বাজার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close