শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● প্রধানমন্ত্রীর জন্মদিনে যুবদলের মানবিক উদ্যোগ      ● 'সেবার ব্রতে চাকরি’ শ্লোগানে কক্সবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম      ● হরমুজে মার্কিন ড্রোন ধ্বংসের দাবি আইআরজিসির      ● যুদ্ধবিরতির মধ্যেও গাজায় হামলা, নিহত ৬      ● মহাসচিব পদে আমিরাতের প্রার্থিতায় যুক্তরাজ্য-ফ্রান্সের আপত্তি      ● ট্রেনের ধাক্কায় ৪ জনের মৃত্যু      ● আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি      ● বৃষ্টিতে সবজির দাম চড়া, বাজারে ক্রেতা কম      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ১ হাজার টাকা      ● মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা      ● হার্ট অ্যাটাকে রাজবাড়ী জেলা যুবদল নেতা আবু হেনা চৌধুরী রবির মৃত্যু      ● গোপালগঞ্জে ‘যুদ্ধাপরাধ’ করছে নিষিদ্ধ আওয়ামী লীগ : রাশেদ খাঁন      
প্রধানমন্ত্রীর জন্মদিনে যুবদলের মানবিক উদ্যোগ
প্রতিনিধি, বগুড়া
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১১:০৮ AM

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়ায় কোরআন শরিফ বিতরণ ও মূক বধির শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেছে জেলা যুবদল। শুক্রবার (২০ নভেম্বর) বাদ জুমা শহরের কলোনি এলাকার মূক ও বধির বিদ্যালয়ে এ আয়োজন করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে রান্না করা খাবার পরিবেশন করেন যুবদলের নেতাকর্মীরা। পাশাপাশি ৬২টি কোরআন শরিফ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, জেলা যুবদলের উদ্যোগে মূক ও বধির বিদ্যালয়ের শিক্ষার্থীদের আপ্যায়ন করা হয়েছে। এ ছাড়া ৬২টি কোরআন শরিফ একটি মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া চেয়ে তিনি বলেন, তিনি যেন দেশের উন্নয়নে তাঁর স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন।

জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে তাঁরা কেক কাটার পরিবর্তে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কর্মসূচি নিয়েছেন। এর অংশ হিসেবে মূক ও বধির বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ এবং তাঁদের সঙ্গে কিছু সময় কাটিয়েছেন। তিনি আরও বলেন, তারেক রহমানের মানবিক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে যুবদলের নেতাকর্মীরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। তাঁর জন্মদিনে নেওয়া এসব কর্মসূচির মাধ্যমে সেই মানবিক কার্যক্রমকে এগিয়ে নিতে চান তাঁরা।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন সোহাগ, সাংগঠনিক সম্পাদক হারুনর রশীদ সুজন, যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম, রাশিদুল কবির রাশেদ ও মিল্লাত হোসেন, শহর যুবদলের সাধারণ সম্পাদক আদিল সাহরিয়ার গৌর্কি, সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিবলু এবং সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শ্রী অতুল চন্দ্র দাসসহ জেলা ও উপজেলা যুবদলের নেতাকর্মীরা।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  বগুড়া   তারেক রহমান   জন্মদিন   জেলা যুবদল   খাবার বিতরণ   কোরআন শরিফ   মানবিক উদ্যোগ   মূক ও বধির বিদ্যালয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close