শিগগিরই দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে বিএনপি : ডা. জাহিদ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১:০৯ পিএম

সংগৃহীত ছবি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, শিগগিরই বিএনপি দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে।
আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা বলেন।
নির্বাচনের প্রসঙ্গ টেনে ডা. জাহিদ বলেন, “১৮ মাস আগ থেকেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এখন পর্যন্ত কাউকে মনোনয়নের বিষয়ে সবুজ বা লাল সংকেত দেওয়া হয়নি। তবে সহসাই মনোনয়ন চূড়ান্ত করা হবে।”
নিউইয়র্কে রাজনৈতিক নেতাদের ওপর হামলার বিষয়ে তিনি বলেন, “এই ঘটনা আওয়ামী লীগের প্রতিহিংসার রাজনীতির বহিঃপ্রকাশ। তারা মাঠে আসলে জনগণ হামলাকারীদের প্রতিহত করবে।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন জানিয়ে জাহিদ হোসেন বলেন, “নির্বাচনসহ গণতন্ত্র পুনরুদ্ধারে নেতৃত্ব দেবেন তারেক রহমান।”