শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অসময়ের বৃষ্টিতে পেঁয়াজের বীজতলা নষ্ট, উৎপাদন নিয়ে শঙ্কায় কৃষক      ● নির্মাণের দেড় মাসে কোটি টাকার বাঁধে ধস, প্লাবনের আতঙ্কে উপকূলবাসী      ● সমঝোতায় সংসদে আলোচনা এড়াল সরকারি ও বিরোধী দল      ● সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ      ● মুক্তিযোদ্ধাদের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে: তারেক রহমান      ● প্রধানমন্ত্রীর জন্মদিনে যুবদলের মানবিক উদ্যোগ      ● 'সেবার ব্রতে চাকরি’ শ্লোগানে কক্সবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম      ● হরমুজে মার্কিন ড্রোন ধ্বংসের দাবি আইআরজিসির      ● যুদ্ধবিরতির মধ্যেও গাজায় হামলা, নিহত ৬      ● মহাসচিব পদে আমিরাতের প্রার্থিতায় যুক্তরাজ্য-ফ্রান্সের আপত্তি      ● ট্রেনের ধাক্কায় ৪ জনের মৃত্যু      ● আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি      
অসময়ের বৃষ্টিতে পেঁয়াজের বীজতলা নষ্ট, উৎপাদন নিয়ে শঙ্কায় কৃষক
প্রতিনিধি, সাঁথিয়া (পাবনা)
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১২:০৮ পিএম আপডেট: ২১.১১.২০২৬ ১২:১৭ PM

অসময়ের টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় পাবনার সাঁথিয়া উপজেলায় পেঁয়াজের বীজতলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বীজতলায় পানি জমে চারা পচে যাওয়ায় বিপাকে পড়েছেন পেঁয়াজ চাষিরা। এতে সময়মতো চারা উৎপাদন ও জমিতে পেঁয়াজ রোপণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। নতুন করে বীজতলা তৈরি করতে গিয়ে বাড়তি খরচের আশঙ্কাও করছেন কৃষকরা।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, পেঁয়াজ চাষের জন্য প্রথমে বীজতলা তৈরি করে বীজ বপন করতে হয়। এরপর নির্দিষ্ট সময় পর সেই চারা জমিতে রোপণ করা হয়। কিন্তু গত দুই দিনের টানা বৃষ্টিতে বীজতলায় পানি জমে অনেক স্থানে চারা নষ্ট হয়ে গেছে। কোথাও কোথাও বীজতলায় পচন ধরেছে। ফলে নতুন করে বীজ বপন ও চারা উৎপাদনের প্রস্তুতি নিতে হচ্ছে কৃষকদের।

কৃষকরা জানান, বীজ, সার, জমি প্রস্তুত ও শ্রমিকের খরচসহ বীজতলা তৈরিতে ইতোমধ্যে তাদের উল্লেখযোগ্য অর্থ ব্যয় হয়েছে। বৃষ্টিতে বীজতলা নষ্ট হওয়ায় সেই খরচের পাশাপাশি নতুন করে চারা উৎপাদনের ব্যয়ও বহন করতে হবে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন তারা। আবহাওয়া অনুকূলে না থাকলে এবং বৃষ্টিপাত অব্যাহত থাকলে পেঁয়াজের আবাদ ও উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

সাঁথিয়া উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর উপজেলায় ১৬ হাজার ৬৯৫ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১৫ হাজার ৮৫ হেক্টর জমিতে হালি পেঁয়াজ এবং ১ হাজার ৬১০ হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজ চাষের পরিকল্পনা রয়েছে। এ বছর এক হাজার ১০৫ হেক্টর জমিতে পেঁয়াজের বীজতলা তৈরি করা হয়েছে। তবে বৃষ্টির কারণে ১৫ থেকে ২০ হেক্টর জমির বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

উপজেলার কাশিনাথপুর  বরাট গ্রামের পেঁয়াজচাষি আবদুল মালেজ বলেন, এ বছর প্রায় দেড় বিঘা জমিতে পেঁয়াজের বীজ বপন করে বীজতলা তৈরি করেছিলেন। প্রথম দফায় দুই কেজি বীজ বপন করার পর বৃষ্টিতে তা নষ্ট হয়ে যায়। পরে আবারও বীজ বপন করেন। কিন্তু গত দুই দিনের বৃষ্টিতে সেই বীজতলাও নষ্ট হয়ে গেছে। এতে তার প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে। পেঁয়াজের দাম কম থাকায় এমনিতেই লোকসানের আশঙ্কা ছিল, তার ওপর বীজতলা নষ্ট হওয়ায় নতুন করে বিপাকে পড়েছেন তিনি।

নালিপর্বত গ্রামের পেঁয়াজচাষি আনোয়ার হোসেন বলেন, প্রায় সপ্তাহখানেক আগে পেঁয়াজের বীজ বপন করেছিলেন। পাশাপাশি জমি চাষের উপযোগী করতে সার ও কীটনাশক প্রয়োগ করেছেন। কিন্তু বৃষ্টির কারণে বীজ বপন করা যাচ্ছে না। এখন বীজতলা তৈরি করতে না পারলে পেঁয়াজের আবাদ পিছিয়ে যাবে এবং আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে।

 পেঁয়াজচাষি সাগর বলেন, এবার টানা বৃষ্টির কারণে আগাম মুড়িকাটা পেঁয়াজ চাষিরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে সরকারি সহায়তা, বিনামূল্যে বীজ ও সার সরবরাহ এবং সহজ শর্তে কৃষিঋণের ব্যবস্থা করা প্রয়োজন।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ বলেন, বৃষ্টির কারণে এখন পর্যন্ত ১৫ থেকে ২০ হেক্টর জমির পেঁয়াজের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  পাবনা   সাঁথিয়া   পেঁয়াজ চাষ   পেঁয়াজের বীজতলা   কৃষি   অসময়ের বৃষ্টি   জলাবদ্ধতা   কৃষকের ক্ষতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close