শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ১ হাজার টাকা      ● মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা      ● হার্ট অ্যাটাকে রাজবাড়ী জেলা যুবদল নেতা আবু হেনা চৌধুরী রবির মৃত্যু      ● গোপালগঞ্জে ‘যুদ্ধাপরাধ’ করছে নিষিদ্ধ আওয়ামী লীগ : রাশেদ খাঁন      ● স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরী সশস্ত্র বাহিনী : প্রধানমন্ত্রী      ● চৌমুহনীতে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন      ● শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার আহ্বান আইজিপির      ● বিয়ের আগে ‌‘অবৈধ সম্পর্ক’ থাকলে আল্লাহর কাছে যেভাবে ক্ষমা চাইবেন      ● দুবাইয়ে স্বর্ণের দামে বড় পতন, দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড়      ● প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী      ● পাইকগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন      ● ন্যাশনাল আন্ডারগ্র্যাজুয়েট উইমেন’স ম্যাথমেটিকস অলিম্পিয়াডে ঢাবি শিক্ষার্থীর প্রথম স্থান লাভ      
২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ১ হাজার টাকা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১০:২৬ AM

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। শুক্রবার (২০ নভেম্বর) সকালে বাজুসের বিজ্ঞপ্তিতে এ দাম ঘোষণা করা হয়। নতুন দর ওই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে, যা শনিবার (২১ নভেম্বর) আজও বহাল রয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা। এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১২ হাজার ১১০ টাকা। এর মধ্য দিয়ে টানা অষ্টম দফায় স্বর্ণের দাম কমাল বাজুস।

বাজুস জানিয়েছে, স্বর্ণ ও রুপার বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে। তাই ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের নকশাভেদে মজুরি প্রযোজ্য হবে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  স্বর্ণের দাম   আজকের স্বর্ণের দাম   বাজুস   বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন   ২২ ক্যারেট স্বর্ণ   ২১ নভেম্বর ২০২৬   স্বর্ণের বাজার   স্বর্ণের মূল্যনীতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close