শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বৃষ্টিতে সবজির দাম চড়া, বাজারে ক্রেতা কম      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ১ হাজার টাকা      ● মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা      ● হার্ট অ্যাটাকে রাজবাড়ী জেলা যুবদল নেতা আবু হেনা চৌধুরী রবির মৃত্যু      ● গোপালগঞ্জে ‘যুদ্ধাপরাধ’ করছে নিষিদ্ধ আওয়ামী লীগ : রাশেদ খাঁন      ● স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরী সশস্ত্র বাহিনী : প্রধানমন্ত্রী      ● চৌমুহনীতে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন      ● শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার আহ্বান আইজিপির      ● বিয়ের আগে ‌‘অবৈধ সম্পর্ক’ থাকলে আল্লাহর কাছে যেভাবে ক্ষমা চাইবেন      ● দুবাইয়ে স্বর্ণের দামে বড় পতন, দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড়      ● প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী      ● পাইকগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন      
বৃষ্টিতে সবজির দাম চড়া, বাজারে ক্রেতা কম
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১০:৪৩ AM

টানা বৃষ্টিতে রাজধানীর বাজারগুলোতে ক্রেতার উপস্থিতি কমেছে, কমেছে বেচাকেনাও। একই সঙ্গে বৃষ্টির কারণে দেশের বিভিন্ন এলাকা থেকে সবজি সংগ্রহ ও পরিবহন ব্যাহত হওয়ায় বেড়েছে বেশ কিছু সবজির দাম। বিশেষ করে শিম ও টমেটোর দাম বেড়ে ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা। শুক্রবার (২০ নভেম্বর) সাপ্তাহিক ছুটির দিনেও রাজধানীর বিভিন্ন বাজারে ক্রেতার সমাগম ছিল কম।

কদমতলীর সাদ্দাম মার্কেটের সবজি বিক্রেতা মো. ফরিদ উদ্দিন জানান, শুক্রবারের বাজারে সাধারণত ক্রেতা বেশি থাকেন। এদিন বেশি পণ্য তুললেও বৃষ্টির কারণে ক্রেতা কম আসায় অলস সময় কাটাতে হয়েছে। শনির আখড়া বাজারের মুরগি বিক্রেতা মো. উজ্জ্বলও জানান, বৃষ্টির কারণে শুক্রবারের বেচাকেনা প্রত্যাশার তুলনায় অনেক কম হয়েছে।

ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতি কেজি শিম ১০০ থেকে ১২০ টাকা এবং টমেটো ২০০ টাকার বেশি দরে বিক্রি হচ্ছে। বেগুন ও করলার দাম কেজিতে ১০ টাকা বেড়েছে। বরবটির দাম কেজিপ্রতি ১০০ টাকায় পৌঁছেছে। পটল আগের মতো ৬০ টাকা থাকলেও ঝিঙা বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি। মুলা ও শালগমের দাম বেড়ে হয়েছে ৭০ থেকে ৮০ টাকা। কাঁচামরিচের দামও বেড়ে কেজিপ্রতি ১০০ টাকা হয়েছে। নতুন আলু বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। তবে লাউ, জালি ও কচুর লতির দাম অপরিবর্তিত রয়েছে। ব্যবসায়ীদের দাবি, বৃষ্টির কারণে কৃষকেরা অনেক এলাকায় ক্ষেত থেকে সবজি তুলতে পারেননি। ফলে পাইকারি বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  সবজির দাম   রাজধানীর বাজার   বৃষ্টি   নিত্যপণ্যের বাজার   শিম   টমেটো   কাঁচামরিচ   বাজারদর   ভোক্তা ভোগান্তি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close