প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১:৫১ পিএম আপডেট: ২৩.০৯.২০২৫ ২:২১ PM

নিউ ইয়র্কে রাজনৈতিক মতভিন্নতাকে কেন্দ্র করে আওয়ামী লীগপন্থী প্রবাসীদের বিরুদ্ধে হয়রানিমূলক আচরণের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দিন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি লেখেন, “যেখানে আওয়ামী লীগ, সেখানেই মাইর আজ থেকে… no mercy।”
উল্লেখ্য, শেখ তানভীর বারী হামিম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল মনোনীত সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী ছিলেন।
সাম্প্রতিক সময়ে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে বাংলাদেশ প্রতিনিধি দলের যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে নিউ ইয়র্কে প্রবাসী রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সফরসঙ্গীদের তালিকায় থাকা আওয়ামী লীগপন্থী নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ ও ডিম ছোড়ার ঘটনাও ঘটেছে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে