মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সাটুরিয়ায় চতুর্থ শ্রেণীর ছাত্রীকে শীলতাহানির অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত      ● শরীয়তপুর পুলিশ লাইনে ডাব পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে সাহেব আলীর মৃত্যু      ● কিশোর হত্যা মামলায় সাঈদ খোকন ৫ দিনের রিমান্ডে      ● ঢাক-ঢোল আর প্রার্থনায় মুখর আলোর কোল      ● অ্যাভেঞ্জার্স-ডুন থেকে শাহরুখ-সালমান, ডিসেম্বরে বড় চমক      ● প্রথম উইকেট পেতে এক ঘণ্টার অপেক্ষা বাংলাদেশের      ● হাম উপসর্গে আরও ৯ মৃত্যু, নতুন শনাক্ত ৬৮      ● পুষ্টিগুণ অটুট রাখতে ডাল রান্নার নিয়ম      ● বন্ধুত্বে প্রেমের ইঙ্গিত দেয় যে ৫ লক্ষণ      ● শুটিংয়ে যাওয়ার মুহূর্তে লুটিয়ে পড়েন সোহেল খান: জয়      ● খুলনায় রূপসায় জিয়া সৈনিক দল নেতাকে কুপিয়ে জখম       ● জিটিএ ৬ খেললে মস্তিষ্কে যেসব প্রভাব পড়তে পারে      
ইলিশের মাথার কেজি ৮০০ টাকা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৫:০৩ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিশ্বের ৮৬ শতাংশ ইলিশ উৎপাদিত হয় বাংলাদেশে। তবু দাম নাগালের বাইরে চলে যাওয়ায় সাধারণ মানুষ পুরো ইলিশ কেনা প্রায় বন্ধ করে দিয়েছেন। এখন বাজারে কেজি দরে বিক্রি হচ্ছে ইলিশের মাথা ও লেজ।

রাজধানীর কারওয়ান বাজারে দেখা গেছে, বড় ইলিশের মাথা-লেজ ৭৫০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। নিম্নমানের মাথা পাওয়া যাচ্ছে ৪০০-৫০০ টাকায়। ক্রেতারা অল্প অল্প করে মাথা-লেজ কিনে ইলিশের স্বাদ নেওয়ার চেষ্টা করছেন।

তুলনায় কাতলের মাথা বিক্রি হচ্ছে কেজি ২০০ টাকা, ছোট রুইয়ের মাথা ১২০-১৫০ টাকা এবং পাঙাশের মাথা ৭০-৮০ টাকায়।

ক্যাবের এ এইচ এম সফিকুজ্জামান বলেন, সিন্ডিকেট ও দাদন ব্যবসায়ীদের কারণে ইলিশের দাম বেড়েছে। ফলে বহু মানুষ ইলিশের স্বাদ ভুলে গেছেন।

সূত্র- বাংলাদেশ প্রতিদিন

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ইলিশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close