প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫৭ AM

সংগৃহীত ছবি
এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ দল। অনুশীলনের সময় পাঁজরে চোট পেয়েছেন অধিনায়ক লিটন দাস।
ব্যাটিং অনুশীলনের সময় চোট পাওয়ার পর আর ব্যাট করতে পারেননি তিনি। মাঠেই প্রাথমিক শুশ্রূষা দেওয়ার পর বেঞ্চে বসে অনুশীলন পর্যবেক্ষণ করেন লিটন।
তবে টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, তার চোট গুরুতর নয়।
আগামী পরশু ভারতের বিপক্ষে এবং তার পরদিন পাকিস্তানের বিপক্ষে টানা দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ।