প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৩:০৮ পিএম

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি এর কন্টাক্ট সেন্টার বিভাগে ‘ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। উক্ত পদের জন্য নারী-পুরুষ উভয় লিঙ্গের ব্যক্তি আবেদন করতে পারবেন। প্রার্থী নির্বাচনের জন্য বয়সসীমা নির্ধারিত নয়। আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
চাকরি সম্পর্কিত বিস্তারিত তথ্য:-
প্রতিষ্ঠানের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি
বিভাগের নাম: কন্টাক্ট সেন্টার
পদের নাম: ম্যানেজার
পদসংখ্যা: ১ জন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: পূর্ণকালীন (ফুল-টাইম)
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই
বয়সসীমা: নির্ধারিত নয়
কর্মস্থল: ঢাকা
আবেদনের শেষ সময়: ২৩ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত।
আবেদন প্রক্রিয়া: প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে থাকা লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন।
স্বদেশ প্রতিদিন/এমএম