প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৯ পিএম

নভোএয়ার লিমিটেড কর্পোরেট অ্যান্ড এজেন্সি সেলস বিভাগে সিনিয়র এক্সিকিউটিভ পদে ১০ জন জনবল নিয়োগ দেবে। আগ্রহী নারী-পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়েছে ৮ সেপ্টেম্বর ২০২৬ এবং শেষ হবে ১৮ সেপ্টেম্বর ২০২৬।
যোগ্যতা ও অভিজ্ঞতা
শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিং বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে বিবিএ/এমবিএ
অভিজ্ঞতা: ২ থেকে ৩ বছর
সেলস বিষয়ে প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার
বয়স: ২২ থেকে ৩৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল ও বেতন
কর্মস্থল হবে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, নীলফামারীর সৈয়দপুর ও সিলেট। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
নির্বাচিতরা মূল বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী টি/এ, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, বিমা, ওভারটাইম ভাতা, দুপুরের খাবার, বার্ষিক ইনক্রিমেন্ট এবং বছরে দুটি উৎসব বোনাস পাবেন।
আবেদন করবেন যেভাবে
যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার আগে বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও প্রয়োজনীয় শর্ত দেখে নেওয়া উচিত।
আবেদনের শেষ তারিখ: ১৮ সেপ্টেম্বর ২০২৬।
স্বদেশ প্রতিদিন/এস পি