প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ২:২৫ পিএম

দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর অন্যতম ব্র্যাক ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটির লিগ্যাল অ্যান্ড রিকভারি ডিভিশনে ‘হেড অব এসএএম-এসএমই’ পদে অভিজ্ঞ ও দক্ষ জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
ব্র্যাক ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ব্যাংক পিএলসি
চাকরির ধরন: ব্যাংক চাকরি, বেসরকারি ও ফুল-টাইম
পদের নাম: হেড অব এসএএম-এসএমই (লিগ্যাল অ্যান্ড রিকভারি ডিভিশন)
কর্মস্থল: ঢাকা
আবেদন শুরু: ৫ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের শেষ সময়: ১২ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের মাধ্যম: অনলাইন
বেতন ও গ্রেড: আলোচনা সাপেক্ষে
বয়সসীমা: উল্লেখ নেই
শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ভালো একাডেমিক ট্র্যাক রেকর্ডসহ স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। ব্যবসা, ফাইন্যান্স বা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা
সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রার্থীর ন্যূনতম ১৫ থেকে ২০ বছরের ম্যানেজমেন্ট পর্যায়ের অভিজ্ঞতা থাকতে হবে। পদটি অভিজ্ঞ পেশাজীবীদের জন্য হওয়ায় সংশ্লিষ্ট খাতে দীর্ঘ কর্মঅভিজ্ঞতা গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে।
আবেদন যেভাবে
যোগ্য ও আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার শেষ সময় ১২ সেপ্টেম্বর ২০২৬। তাই আগ্রহী প্রার্থীদের শেষ দিনের অপেক্ষা না করে সময়মতো আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/আরএম