বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      
সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি সই, প্রতিক্রিয়া জানালেন আসিফ নজরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৩:২৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে সৌদি আরব। এ খবরকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

গতকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ফেসবুকে এক পোস্টে তিনি লেখেন, সৌদি আরবের সাথে পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি সই হয়েছে। এখন থেকে সৌদি আরব বা পাকিস্তান আক্রান্ত হলে সেটিকে দুই দেশ নিজেদের ওপর আগ্রাসন হিসেবে দেখবে। দুই দেশ একসাথে হামলার জবাব দেবে। আলহামদুলিল্লাহ! আসলে এমন চুক্তি ছাড়া মুসলিম দেশগুলোর আর কোনো উপায় নেই।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার (১৭ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। এতে বলা হয়, এই চুক্তি উভয় দেশের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি অঞ্চল ও বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় তাদের অভিন্ন প্রতিশ্রুতির প্রতিফলন। এর মূল লক্ষ্য হলো প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ গড়ে তোলা।

চুক্তিতে উল্লেখ করা হয়েছে, কোনো এক দেশের ওপর আগ্রাসন হলে সেটি উভয় দেশের ওপর আগ্রাসন হিসেবে বিবেচিত হবে। এছাড়া এই প্রতিরক্ষা চুক্তিকে দুই দেশের ‘ঐতিহাসিক অংশীদারিত্ব’, ‘অভিন্ন কৌশলগত স্বার্থ’ এবং ‘ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগিতা’র ভিত্তিতে সম্পাদিত বলে উল্লেখ করা হয়েছে।

এর আগে বুধবার রিয়াদে সৌদি প্রধানমন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বৈঠক করেন। বৈঠকে তারা কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধির পাশাপাশি আঞ্চলিক-আন্তর্জাতিক ইস্যু, অভিন্ন স্বার্থ ও নিরাপত্তা-স্থিতিশীলতা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  আসিফ নজরুল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close