
আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ প্লাস্টিকস সেলস অফিসার পদে ৮০ জন জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ৭ সেপ্টেম্বর ২০২৬ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১২ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
সেলস অফিসার পদে আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। এ পদে আবেদন করতে পূর্ববর্তী চাকরির অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়। ফলে অভিজ্ঞ প্রার্থীদের পাশাপাশি ফ্রেশাররাও আবেদন করার সুযোগ পাবেন।
প্লাস্টিকের আসবাবপত্র, গৃহস্থালি পণ্য ও খেলনা বিক্রয়ের অভিজ্ঞতা রয়েছে—এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে এ ধরনের অভিজ্ঞতা না থাকলেও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদনকারীর বয়স ২২ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীই এ নিয়োগে আবেদন করতে পারবেন। চাকরিটি ফুলটাইম এবং কর্মক্ষেত্র অফিসভিত্তিক।
নিয়োগপ্রাপ্তদের দেশের বিভিন্ন জেলায় কাজ করতে হতে পারে। সম্ভাব্য কর্মস্থলের মধ্যে রয়েছে বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ফরিদপুর, হবিগঞ্জ, খুলনা, কুড়িগ্রাম, মৌলভীবাজার, নোয়াখালী, রাজশাহী, রংপুর ও সিলেট।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ পদে প্রতিযোগিতামূলক বেতন কাঠামোর পাশাপাশি রয়েছে বেশ কিছু সুযোগ-সুবিধা। এর মধ্যে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, প্রতি বছর বেতন বৃদ্ধি, বছরে দুটি উৎসব বোনাস, LFA, কমিশন, ইনসেনটিভ এবং TA/DA উল্লেখযোগ্য।
এ ছাড়া কর্মী ও তার পরিবারের জন্য হাসপাতাল ও চিকিৎসাসুবিধাও রয়েছে। সেলস পেশায় ক্যারিয়ার গড়তে আগ্রহী এবং দেশের বিভিন্ন অঞ্চলে কাজ করতে ইচ্ছুক স্নাতক পাস প্রার্থীদের জন্য এটি একটি ভালো সুযোগ হতে পারে।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ১২ সেপ্টেম্বর ২০২৬।
স্বদেশ প্রতিদিন/এস পি