বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
জোড়া গোলে বার্সেলোনার জয়
খেলা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১৬ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মার্কাস রাশফোর্ড তার ইংল্যান্ডে ফেরাটা স্মরণীয় করে রাখলেন। বার্সেলোনার জার্সিতে প্রথম ম্যাচেই তিনি জোড়া গোল করেন এবং হান্সি ফ্লিকের দলকে চ্যাম্পিয়নস লিগ অভিযান শুরু করতে সহায়তা করেন।

সেন্ট জেমস পার্কে বৃহস্পতিবার রাতে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা ২-১ গোলে জয় পেয়েছে স্বাগতিক নিউক্যাসল ইউনাইটেডের বিরুদ্ধে।

চোটের কারণে উদীয়মান তারকা লামিনে ইয়ামালকে ছাড়া খেলেছে বার্সেলোনা। বল দখলে ৬৫ শতাংশ আধিপত্য ছিল তাদের, ১৯টি শটের মধ্যে পাঁচটি লক্ষ্যভেদ করতে সক্ষম হয়। অন্যদিকে, নিউক্যাসল ১০টি শট নিয়ে ছয়টি লক্ষ্যভেদ করে।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে মগ্ন ছিল। নবম মিনিটে প্রথম বড় সুযোগ পায় নিউক্যাসল, কিন্তু হার্ভে বার্নসের শট ঠেকান বার্সার গোলরক্ষক হোয়ান গার্সিয়া। ২৪তম মিনিটেও একইভাবে বার্নসকে রুখে দেন তিনি। প্রথমার্ধ গোলশূন্যই থাকে।

বিরতির পর ৫৮তম মিনিটে জুল কুন্দের ক্রস থেকে দুর্দান্ত হেডে বল জালে পাঠান রাশফোর্ড। এটি ছিল বার্সার জার্সিতে তার প্রথম গোল, যা গ্যালারিতে বসে দেখেছেন ইংল্যান্ড জাতীয় দলের কোচ টমাস টুখেল। ৬৭তম মিনিটে রাশফোর্ড এক চমৎকার গোল করে ব্যবধান দ্বিগুণ করেন; প্রতিপক্ষের পা থেকে বল কাড়ার পর এক ডিফেন্ডারকে কাটিয়ে দূরপাল্লার শটে গোল করেন তিনি।

শেষ মুহূর্তে নিউক্যাসল ব্যবধান কমায়। ৯০তম মিনিটে জ্যাকব মার্ফির পাস থেকে গোল করেন গর্ডন। তবে ম্যাচে ফিরে আসতে পারেনি স্বাগতিক দল। যোগ করা সময়ে দানি ওলমোর শট কর্নারে ঠেকিয়ে দেন নিউক্যাসলের গোলরক্ষক।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  বার্সেলোনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close