সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● গাড়ি ভাঙচুরের অভিযোগ পরীমনির, মিলল না ক্ষতির চিহ্ন      ● হরমুজে যুক্তরাষ্ট্রের তেল ‘পাচার’ বন্ধের দাবি ইরানের      ● নীতির দিক থেকে আইজেনকোট ও নেতানিয়াহু প্রায় এক: ট্রাম্প      ● নিলামকৃত গাছের আড়ালে অর্ধশতাধিক জীবিত গাছ কাটার অভিযোগ, বনে আগুন      ● দেবিদ্বারে এমপি হীরার গাড়িবহরে হামলা ও ভাঙচুর      ● বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিবের ওপর হামলার অভিযোগ      ● হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে যা বললেন পররাষ্ট্র সচিব      ● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      
চাকসুতে শিবিরের প্যানেলে ৫ নারী ও ১ হিন্দু শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৪৮ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ২৬ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। এই প্যানেলে পাঁচ নারী ও একজন হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্যানেলের নাম দেওয়া হয়েছে ‘সম্প্রীতি শিক্ষার্থী জোট’।

গতকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় আয়োজিত সংবাদ সম্মেলনে শিবির নেতারা এই পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেন।

‘সম্প্রীতি শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সংগঠনটির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ইব্রাহিম হোসেন রনি। সাধারণ সম্পাদক (জি এস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাহিত্য সম্পাদক সাইদ বিন হাবিব। আর সহ-সাধারণ সম্পাদক (এ জি এস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাজ্জাদ হোসাইন মুন্না।

প্যানেলে অন্যান্য পদে রয়েছেন: খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাওন, সহ-খেলাধুলা সম্পাদক শাহপরান মারুফ, সাহিত্য-সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হারেজুল ইসলাম, সহ-সাহিত্য সম্পাদক জিহাদ হোসাইন, দফতর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সহ-দফতর সম্পাদক জান্নাতুল আদন নুসরাত, সমাজসেবা ও পরিবেশ সম্পাদক তাহসিনা রহমান, গবেষণা ও উদ্ভাবন সম্পাদক তানভীর আঞ্জুম শোভন, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক মাহবুবুর রহমান, ছাত্রী কল্যাণ সম্পাদক নাহিমা আক্তার দ্বীপা, সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা, স্বাস্থ্য সম্পাদক আফনান হাসান ইমরান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক মোনায়েম শরীফ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহেদি হাসান সোহান, যোগাযোগ ও আবাসন সম্পাদক ইসহাক ভূঁইয়া, সহ-যোগাযোগ সম্পাদক ওবায়দুল সালমান, আইন ও মানবাধিকার সম্পাদক তাওহিদ রাব্বি, পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লাহ।
 
নির্বাহী সদস্যরা হলেন জান্নাতুল ফেরদাউস সানজিদা, সালমান ফারসি, আকাশ দাশ, সোহানুর রহমান ও আদনান শরিফ।

উল্লেখ্য, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমাদানের কাজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) শেষ হয়েছে। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশিত হবে ২২ সেপ্টেম্বর এবং চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ২৫ সেপ্টেম্বর। ভোটগ্রহণ হবে আগামী ১২ অক্টোবর।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  চাকসু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close