প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১:৩১ AM

সংগৃহীত ছবি
জনপ্রিয় পরিচালক ও অভিনেত্রী কুসুম শিকদার নিজের কাজ এবং ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলার এক পর্যায়ে বলেছেন, আমি খুব কৃতজ্ঞ মানুষ, মিথ্যা কথা বলি না।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নিজের কাজ ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলতে গিয়ে এসব কথা বলেন তিনি।
আমি নেগেটিভ এনার্জি এভয়েড করি উল্লেখ করে তিনি বলেন, ‘‘আমার স্কিন যতখানিই ভালো লাগে দেখতে, আমার মনে হয় আমার মনের কারণে। কারো সঙ্গ যদি আমার মনে হয় যে আমাকে স্ট্রেস দেবে, কষ্ট দেবে আমি সেই সঙ্গ ত্যাগ করি।’’
আমি পজিটিভ মানুষ উল্লেখ করে কুসুম শিকদার বলেন, “আমি পজিটিভ এনার্জির মধ্যে থাকতে পছন্দ করি। আমি খুব কৃতজ্ঞ মানুষ, মিথ্যা কথা বলি না। খুব কম। এই গুণগুলো মানুষকে আমার মনে হয় সুন্দর রাখে।”
নিজের খাদ্যাভ্যাস প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, “মাছ-মাংস পারতপক্ষে খাই না। ভাতের বিষয়টা ভুল। ভাত আমি ২০০০ সাল থেকে ২০১২ খাইনি। এখন ২৪-২৫ সো অনেক বছর ধরে ভাত খাই দু’বেলা বা তিনবেলা কিন্তু কম খাই।”
এছাড়াও নিজের লাইফ স্টাইল সম্পর্কে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘‘আমার মনটা খুব সতেজ রাখি সবসময়। মনটাই আসলে আসল। আমি রূপচর্চা করি না কখনোই। আমি খাওয়া-দাওয়াটা মেইনটেইন করি। আমি শাক-সবজি খাই, দুধ, দই, গ্রিন টি প্রচুর খাই।’’