বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মতলবে র‌্যাবের অভিযানে ১৬ মামলার আসামি বন্দুকসহ গ্রেপ্তার
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১:৫৯ AM
তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতিসহ ১৬টি মামলা রয়েছে

তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতিসহ ১৬টি মামলা রয়েছে

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ এর অভিযানে একনলা দেশীয় বন্দুক, কার্তুজ, টাকা গণনার মেশিন ও নগদ টাকা-বিদেশি মুদ্রাসহ ১৬ মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টা ১০ মিনিটের দিকে মতলব উত্তর উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের বেলতলী বদরপুর মোল্লাকান্দি এলাকার রিপনের দু’তলা বিশিষ্ট পাকা বাড়িতে অভিযান চালানো হয়। 

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) এর নেতৃত্বে র‌্যাব-১১, সিপিসি আদমজীনগরের টহল দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে আটক হন মো. আবুল কালাম (৪১)। তিনি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার জামালপুর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে এবং বর্তমানে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বেলতলী আশ্রয়ণ প্রকল্পে বসবাস করছেন। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতিসহ ১৬টি মামলা রয়েছে। 

র‌্যাব জানায়, অভিযানের সময় আবুল কালামের দেখানো মতে তার হেফাজত থেকে উদ্ধার করা হয়, একটি একনলা দেশীয় তৈরি বন্দুক (কাঠের বাটসহ দৈর্ঘ্য ৩৭ ইঞ্চি), দুটি শর্টগানের তাজা কার্তুজ, একটি EXTONIC ব্র্যান্ডের টাকা গণনার মেশিন, বাংলাদেশি ২ হাজার ৪০০ টাকা এবং বিভিন্ন দেশের বিভিন্ন মূল্যমানের বিদেশি মুদ্রা।

উদ্ধারকৃত এসব আলামত সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়। পরে ১৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে মতলব উত্তর থানায় এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে এজাহার দায়ের করা হয়েছে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, “র‌্যাব-১১ এর অভিযানে অবৈধ অস্ত্র, কার্তুজ, টাকা গণনার মেশিন ও বিদেশি মুদ্রাসহ এক ব্যক্তিকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  মতলব   র‌্যাব   গ্রেপ্তার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close