বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪৬ AM আপডেট: ১৭.০৯.২০২৫ ১:০১ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এশিয়া কাপে শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতল বাংলাদেশ। শেষ ওভারে আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে গ্রুপ পর্বে আপাতত টিকে রইল লাল সবুজের প্রতিনিধিরা।

এদিন প্রথমে ব্যাটিং-এ নেমে টাইগাররা ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ১৫৪ রান। তরুণ ওপেনার তানজিদ হাসান- ৩১ বলে ৫২ রানের ঝড়ো ইনিংস খেলেন। সাইফ হাসান (৩০) ও তাওহীদ হৃদয় (২৬) এবং শেষ দিকে নুরুল হাসান সোহান ৬ বলে ১২ রানের ক্যামিও খেলে দলকে লড়াই করার মতো স্কোর এনে দেন।

এরপর ১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আফগানদের শুরুতেই নড়বড়ে অবস্থায় ফেলেন নাসুম আহমেদ। নিয়ন্ত্রিত বোলিংয়ে পাওয়ারপ্লেতে দুই উইকেট হারিয়ে প্রায় দিশেহারা হয়ে পড়ে আফগানিস্তান। গুরবাজ (৩৫) ও আজমাতুল্লাহ ওমরজাই (৩০)। শেষ দিকে অধিনায়ক রশিদ খান (২০) ও নূর আহমেদ (১৪) ম্যাচে উত্তেজনা ফেরালেও শেষ পর্যন্ত ২০ ওভারে ১৪৬ রানে গুটিয়ে যায় দেশটি। 

তবে এদিন আফগানিস্তানের হয়ে নূর আহমাদ (২/২৩) ও রশিদ খান (২/২৬) ছিলেন সফল বোলার। এবং বাংলাদেশের পক্ষে মুস্তাফিজুর রহমান নেন ৩ উইকেট (৪-০-২৮-৩)। নাসুম আহমেদ (৪-১-১১-২) ও রিশাদ হোসেন (৪-০-১৮-২) শেষ মুহূর্তে তাসকিন আহমেদ তুলে নেন আরো ২ উইকেট।

এই জয়ের পর আবারো আশায় বুক বাঁধছেন বাংলাদেশি ক্রিকেট ভক্তরা। আপাতত খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে সুপার ফোরের আশা এই যাত্রায় বাঁচিয়ে রাখল লিটনের দল।


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   ক্রিকেট   এশিয়া কাপ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close