বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
আগস্টে ৪৯ মামলায় ফেঁসেছেন ৩১১ দুর্নীতিবাজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৫১ পিএম

চলতি বছরের আগস্ট মাসে মোট ৪৯টি দুর্নীতি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব মামলায় আসামির সংখ্যা ৩১১ জন। তাঁদের মধ্যে আছেন ২১ জন সরকারি চাকরিজীবী, ৪৫ জন ব্যবসায়ী, ৯ জন রাজনীতিবিদ ও ২০৩ জন বেসরকারি চাকরিজীবী।

দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম জানান, একই মাসে কমিশন ২৮টি মামলায় চার্জশিট দিয়েছে, যেখানে আসামির সংখ্যা ১১১ জন। পাশাপাশি নতুন করে ১১২টি অভিযোগ অনুসন্ধানের অনুমোদন এবং ৫১ জনকে সম্পদ বিবরণী জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ১১ মাসের (২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত) পরিসংখ্যান অনুযায়ী, দুদকে মোট ১২ হাজার ৮২৭টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে ৭৬৮টি অভিযোগ অনুসন্ধানের জন্য আমলে নেয় কমিশন। ওই সময়ে ৩৯৯টি মামলা এবং ৩২১টির চার্জশিট দেওয়া হয়েছে।

এসব মামলায় আসামির সংখ্যা ছিল ১৪৩২ জন, আর চার্জশিটভুক্ত আসামি ১৩৫৬ জন। মামলার আসামিদের মধ্যে রয়েছেন ৩৪৩ জন সরকারি কর্মকর্তা-কর্মচারী, ১১৪ জন ব্যবসায়ী, ৯২ জন রাজনীতিবিদ এবং ৭১৫ জন বেসরকারি চাকরিজীবীসহ বিভিন্ন পেশার ব্যক্তিরা।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  দুদক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close