বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আমিরাতের জয়ে সুপার ফোরে ভারত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৫৩ পিএম

এশিয়া কাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হলো ওমানের। আবুধাবিতে গ্রুপ ‘এ’-র ম্যাচে সংযুক্ত আরব আমিরাত ৪২ রানে হারিয়েছে ওমানকে। এই হারের ফলে শুধু ওমান ছিটকেই যায়নি, ভারতের সুপার ফোরে ওঠাও নিশ্চিত হয়ে গেছে।

দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে ভারত। সমান ম্যাচে ২ পয়েন্ট করে পেয়েছে পাকিস্তান ও আমিরাত। তবে নেট রানরেটে পাকিস্তান (+১.৬৪৯) আমিরাতের (–২.০৩০) চেয়ে এগিয়ে থাকায় দুইয়ে আছে পাকিস্তান। অন্যদিকে ওমান এখনও পয়েন্টশূন্য। শুক্রবার ভারতের বিপক্ষে ওমানের শেষ ম্যাচ থাকলেও তাতে ভারতের সুপার ফোরে ওঠায় কোনো পরিবর্তন হবে না।

টসে জিতে ফিল্ডিং নেয় ওমান। ওপেনার আলিশান শরাফু (৩৮ বলে ৫১) ও অধিনায়ক মুহাম্মদ ওয়াসিমের (৫৪ বলে ৬৯) ব্যাটে ভর করে ২০ ওভারে ৫ উইকেটে ১৭২ রান তোলে আমিরাত। শেষ দিকে হর্ষিত কৌশিক করেন ৮ বলে অপরাজিত ১৯ রান।

রান তাড়ায় নেমে শুরুতেই ভেঙে পড়ে ওমান। মাত্র ৪.৩ ওভারে ৩২ রানে ৪ উইকেট হারায় তারা। ষষ্ঠ উইকেটে আরিয়ান বিশত (৩২ বলে ২৪) ও ভিনায়ক শুক্লা (২০) কিছুটা প্রতিরোধ গড়লেও তা জয়ের জন্য যথেষ্ট হয়নি। ১৮.৪ ওভারে ১৩০ রানে অলআউট হয় দলটি। আমিরাতের জুনায়েদ সিদ্দিকী ৪ উইকেট নেন ২৩ রানে।

সংক্ষিপ্ত স্কোরকার্ড

আমিরাত: ২০ ওভারে ১৭২/৫ (ওয়াসিম ৬৯, শরাফু ৫১; রামানন্দি ২/২৪)
ওমান: ১৮.৪ ওভারে ১৩০ (বিশত ২৪, যতিন্দর ২০; জুনায়েদ ৪/২৩, জাওয়াদউল্লাহ ২/১৮)
ফল: আমিরাত ৪২ রানে জয়ী
ম্যাচসেরা: আলিশান শরাফু (আমিরাত)

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  এশিয়া কাপ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close