প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫৮ পিএম আপডেট: ১২.০৯.২০২৫ ৫:০৮ PM

সংগৃহীত ছবি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন, নতুন বাংলাদেশ গড়তে দেশের জনগণ এবার জামায়াতে ইসলামীর পক্ষেই রায় দেবে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বরিশালে মহানগরীর যুব বিভাগের নির্বাচনী যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘জনগণের হৃদস্পন্দন বুঝতে হবে। জনগণ আর কোনো ফ্যাসিবাদী শাসন মেনে নেবে না।দেশের বৃহৎ ক্যাম্পাসগুলোর নির্বাচনে এর প্রমাণ মিলেছে। সমস্ত চাপ উপেক্ষা করেও যুব সমাজ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। আগামী নির্বাচনে অনেকে নানা ধরনের মেকানিজমের কথা চিন্তা করছেন, তবে এই যুব সমাজ কোনো রক্তচক্ষু মেনে নেবে না।’
অ্যাডভোকেট হেলাল আরও বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে, গণহত্যাকারীদের বিচার করে আনুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতির মাধ্যমে নির্বাচন করতে হবে
রসুলুল্লাহ (স.)-এর সাহাবীদের মধ্যে অধিকাংশই ছিলেন যুবক, তাদের হাত ধরেই প্রতিষ্ঠিত হয়েছিল একটি ইসলামি সমাজ। বাংলাদেশের যুবকরাও যখন রাস্তায় নামে, তখন স্বৈরশাসক পালাতে বাধ্য হয় বলেও উল্লেখ করেন তিনি।
এছাড়া আরও বক্তব্য রাখেন মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মতিউর রহমান। সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা শফিউল্লাহ তালুকদার, যুবনেতা আবু বকর সিদ্দিক, বায়জীদ বোস্তামী, গাজী মিজানুর রহমান, হাসিবুর রহমান অনিক প্রমুখ।
মহানগরীর যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি জাফর ইকবাল সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সেক্রেটারি অ্যাডভোকেট কাওসার হোসাইন।
স্বদেশ প্রতিদিন/শাহো