বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ইসরাইলের রাষ্ট্রদূতকে তলব করলো সংযুক্ত আরব আমিরাত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৪০ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

ইসরাইলের রাষ্ট্রদূত ইয়োসি শেলিকে তলব করেছে সংযুক্ত আরব আমিরাত। সম্প্রতি কাতারের দোহায় হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে ইসরাইলি বিমান হামলার জেরে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানানোর জন্য এ তলব করা হয়। 

শুক্রবার (১২ সেপ্টেম্বর) ইসরাইলি প্রচার মাধ্যম কেএএন-এর বরাতে রয়টার্স এই তথ্য জানা

গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দোহায় অবস্থিত হামাসের একটি অফিসে বিমান হামলা চালায় ইসরাইল। হামলার সময় সেখানে গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে বৈঠক চলছিল। এ হামলায় হামাস নেতা খলিল আল-হাইয়ার ছেলে হুমামসহ ছয়জন নিহত হন। নিহতদের মধ্যে তিনজন দেহরক্ষী ও একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা ছিলেন।

এই ঘটনায় পুরো মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। আরব বিশ্বসহ আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় বইছে। চীন, রাশিয়াসহ বহু দেশ এই হামলার তীব্র সমালোচনা করেছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান দোহায় এই হামলাকে শুধু কাতারের নয়, বরং সমগ্র অঞ্চলের ওপর আক্রমণ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, কাতারের যেকোনো প্রতিরোধমূলক পদক্ষেপে সৌদি আরব পূর্ণ সহায়তা দেবে।

ঘটনার পর সংহতি জানাতে দোহা সফরে যান আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ। অন্যদিকে, হামলার জেরে ইসরাইলের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্মূল্যায়নের কথা জানিয়েছে কানাডা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভবিষ্যৎ করণীয় ঠিক করা হবে।

এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে কাতার জরুরি আরব-ইসলামি শীর্ষ সম্মেলনের ডাক দিয়েছে। আগামী রোববার ও সোমবার দোহায় এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ২০২০ সালে আব্রাহাম চুক্তির আওতায় প্রথম কোনো উপসাগরীয় দেশ হিসেবে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে আরব আমিরাত।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  ইসরাইল   রাষ্ট্রদূত   সংযুক্ত আরব আমিরাত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close